ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে শাকিরা-ম্যাডোনা-বিটিএস

ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে কোন দুই দল মুখোমুখি হবে, তা ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। আগামী রবিবার রাতে মায়ামিতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপের।

ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে বিশেষ হাফটাইম শো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোলের আদলে এই আয়োজন করতে যাচ্ছে ফিফা।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে থাকার কথা রয়েছে কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরার। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আনুষ্ঠানিক গান ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশনের পর ফুটবল বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও শাকিরা গান পরিবেশন করেছেন বলে জানানো হয়েছে।

ফাইনালের মঞ্চে শাকিরার সঙ্গে ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের পারফর্ম করার কথা রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে কানাডার পপ তারকা জাস্টিন বিবারও অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

সাধারণ ফুটবল ম্যাচে হাফটাইম বিরতি ১৫ মিনিটের হলেও ফাইনালের বিশেষ আয়োজনের কারণে বিরতির সময় বাড়ানো হতে পারে। কোনো কোনো প্রতিবেদনে বিরতি প্রায় ২৫ মিনিট পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

তবে ফিফার পরিকল্পনা অনুযায়ী, বিরতি প্রায় ২০ মিনিটের মধ্যে রাখার সম্ভাবনাও রয়েছে। নিয়মিত বিরতির সঙ্গে কয়েক মিনিট অতিরিক্ত যোগ করে বিশেষ সংগীত পরিবেশনার আয়োজন করা হতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে হলিউড অভিনেতা টম ক্রুজ, ইতালির গায়িকা লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করতে পারেন গ্র্যামি জয়ী শিল্পী জেনিফার হাডসন।

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নিয়ম অনুযায়ী, ম্যাচের হাফটাইম বিরতি সাধারণত ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। তবে বিশেষ আয়োজনের ক্ষেত্রে এর আগেও বিরতির সময় বাড়ানোর নজির রয়েছে।

গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে হাফটাইম বিরতি বেড়ে প্রায় ২৪ মিনিট হয়েছিল।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ শাকিরা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে শাকিরা-ম্যাডোনা-বিটিএস

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে কোন দুই দল মুখোমুখি হবে, তা ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। আগামী রবিবার রাতে মায়ামিতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপের।

ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে বিশেষ হাফটাইম শো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোলের আদলে এই আয়োজন করতে যাচ্ছে ফিফা।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে থাকার কথা রয়েছে কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরার। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আনুষ্ঠানিক গান ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশনের পর ফুটবল বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও শাকিরা গান পরিবেশন করেছেন বলে জানানো হয়েছে।

ফাইনালের মঞ্চে শাকিরার সঙ্গে ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের পারফর্ম করার কথা রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে কানাডার পপ তারকা জাস্টিন বিবারও অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

সাধারণ ফুটবল ম্যাচে হাফটাইম বিরতি ১৫ মিনিটের হলেও ফাইনালের বিশেষ আয়োজনের কারণে বিরতির সময় বাড়ানো হতে পারে। কোনো কোনো প্রতিবেদনে বিরতি প্রায় ২৫ মিনিট পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

তবে ফিফার পরিকল্পনা অনুযায়ী, বিরতি প্রায় ২০ মিনিটের মধ্যে রাখার সম্ভাবনাও রয়েছে। নিয়মিত বিরতির সঙ্গে কয়েক মিনিট অতিরিক্ত যোগ করে বিশেষ সংগীত পরিবেশনার আয়োজন করা হতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে হলিউড অভিনেতা টম ক্রুজ, ইতালির গায়িকা লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করতে পারেন গ্র্যামি জয়ী শিল্পী জেনিফার হাডসন।

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নিয়ম অনুযায়ী, ম্যাচের হাফটাইম বিরতি সাধারণত ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। তবে বিশেষ আয়োজনের ক্ষেত্রে এর আগেও বিরতির সময় বাড়ানোর নজির রয়েছে।

গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে হাফটাইম বিরতি বেড়ে প্রায় ২৪ মিনিট হয়েছিল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ