ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

সংগৃহীত
ফলো করুন

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান এবং বৃষ্টিজনিত ভোগান্তির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’ এবং ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ নানা স্লোগান দেন।

আন্দোলনরত পরীক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনা না করেই এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। অনেককে পানি ও কাদা পেরিয়ে, বৃষ্টিতে ভিজে কিংবা নৌকায় করে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে।

তারা বলেন, বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ উপেক্ষা করে পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে।

মানববন্ধনে কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাকিব আল হাসানসহ অনেকে বক্তব্য দেন।

শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল এবং প্রশ্নপত্রের মান নিয়েও আপত্তি জানান। ভুল প্রশ্ন তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনার দাবি করেন তারা।

তাদের ভাষ্য, কঠিন প্রশ্ন নিয়ে আপত্তি নেই। তবে পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য দ্রুত বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দাবি জানান আন্দোলনকারীরা।

ট্যাগ : কুড়িগ্রাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান এবং বৃষ্টিজনিত ভোগান্তির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’ এবং ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ নানা স্লোগান দেন।

আন্দোলনরত পরীক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনা না করেই এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। অনেককে পানি ও কাদা পেরিয়ে, বৃষ্টিতে ভিজে কিংবা নৌকায় করে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে।

তারা বলেন, বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ উপেক্ষা করে পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে।

মানববন্ধনে কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাকিব আল হাসানসহ অনেকে বক্তব্য দেন।

শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল এবং প্রশ্নপত্রের মান নিয়েও আপত্তি জানান। ভুল প্রশ্ন তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনার দাবি করেন তারা।

তাদের ভাষ্য, কঠিন প্রশ্ন নিয়ে আপত্তি নেই। তবে পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য দ্রুত বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দাবি জানান আন্দোলনকারীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ