ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

সংগৃহীত ছবি
ফলো করুন

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আলীম কাজী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে আলীম কাজী হাতে বঁটি নিয়ে তাঁর বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করছিলেন। বাবা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তিনি বঁটি দিয়ে ইসমাইল কাজীর গলায় কোপ দেন।

গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে আদালত আলীম কাজীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট এম এম জুলকদর এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।

ট্যাগ : জেলার খবর ঢাকা বিভাগ হত্যা আদালত গোপালগঞ্জ কারাদণ্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আলীম কাজী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে আলীম কাজী হাতে বঁটি নিয়ে তাঁর বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করছিলেন। বাবা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তিনি বঁটি দিয়ে ইসমাইল কাজীর গলায় কোপ দেন।

গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে আদালত আলীম কাজীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট এম এম জুলকদর এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ