ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ড ঘেরাও

সংগৃহীত ছবি
ফলো করুন

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর তারা মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাও করতে যান।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।

এদিকে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ট্যাগ : এহছানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ড ঘেরাও

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর তারা মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাও করতে যান।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।

এদিকে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ