ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ রোববার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সংসদ প্রাঙ্গণের নির্ধারিত স্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৬১ সালে যুক্তরাজ্যের লন্ডনে লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হয়ে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন এবং দেশের সংসদীয় গণতন্ত্র ও আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ট্যাগ : জাতীয় সংসদ জানাজা সাবেক স্পিকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ রোববার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সংসদ প্রাঙ্গণের নির্ধারিত স্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৬১ সালে যুক্তরাজ্যের লন্ডনে লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হয়ে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন এবং দেশের সংসদীয় গণতন্ত্র ও আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ