ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সৎ রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দায়িত্বশীলতার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সংসদীয় গণতন্ত্রের বিকাশ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।[BANGVIEWS-POST:1633]শোকবার্তায় তারেক রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও তিনি নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি।তিনি আরও বলেন, দীর্ঘদিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ভূমিকা বিএনপির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তার সততা, প্রজ্ঞা ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেষে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক