ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। রোববার প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে চলাচলের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সংস্থাটি জানিয়েছে, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি জাহাজকে নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা তা অনুসরণ করেনি। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে দেয়, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার মাধ্যমে জাহাজটিকে থামানো হয় বলে দাবি করেছে আইআরজিসি।

ইরানের এই সামরিক বাহিনী আরও জানিয়েছে, এলাকাজুড়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ভবিষ্যতে নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত। এ রুটে যেকোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি আইআরজিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। রোববার প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে চলাচলের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সংস্থাটি জানিয়েছে, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি জাহাজকে নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা তা অনুসরণ করেনি। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে দেয়, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার মাধ্যমে জাহাজটিকে থামানো হয় বলে দাবি করেছে আইআরজিসি।

ইরানের এই সামরিক বাহিনী আরও জানিয়েছে, এলাকাজুড়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ভবিষ্যতে নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত। এ রুটে যেকোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ