ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’

ফলো করুন

ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’ এবার লাইভ-অ্যাকশন রূপে বড় পর্দায় আসছে। দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক মুক্তির একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

ওয়াল্ট ডিজনি পিকচার্স প্রযোজিত এবং টমাস কাইল পরিচালিত লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ জুলাই। একই দিনে দেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে।

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘মোয়ানা’ অ্যানিমেশন সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। সংগীত, গল্প, পারিবারিক আবেগ ও সমুদ্র অভিযানের ভিন্নধর্মী উপস্থাপনার কারণে সিনেমাটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। এরপর ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ‘মোয়ানা ২’ বক্স অফিসে বড় সাফল্য পায় এবং ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।

নতুন লাইভ-অ্যাকশন সংস্করণের বড় আকর্ষণ ডোয়াইন জনসন। ‘মাউই’ চরিত্রে এবার তাকে সরাসরি পর্দায় দেখা যাবে। ২০১৬ সালের অ্যানিমেশন সিনেমাতেও একই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এবার কণ্ঠের পাশাপাশি নিজের উপস্থিতি দিয়েই চরিত্রটিকে জীবন্ত করে তুলছেন হলিউডের এই জনপ্রিয় তারকা।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘মোয়ানা’ হিসেবে অভিনয় করছেন নবাগত ক্যাথরিন লাগাইয়া। বিশ্বজুড়ে হাজারো আবেদনকারীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে তাকে বেছে নেওয়া হয়। পরিচালক টমাস কাইল জানান, অডিশনে ক্যাথরিনের গান ও অভিনয়ে চরিত্রটির সাহস, স্বপ্ন এবং অভিযাত্রার আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে উঠেছিল।

গল্পের কেন্দ্রে থাকছে সাহসী কিশোরী মোয়ানা, যে নিজের দ্বীপ ও মানুষকে রক্ষার জন্য এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। তার অভিযানে সঙ্গী হয় শক্তিশালী অর্ধ-দেবতা মাউই। নানা বাধা, ঝুঁকি ও প্রতিকূলতার মধ্য দিয়ে তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার লড়াইয়ে নামে।

লাইভ-অ্যাকশন সংস্করণেও মূল সিনেমার আবেগ, পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ এবং আত্মপরিচয় খোঁজার বার্তা ধরে রাখা হয়েছে। সিনেমাটি ঘিরে এরই মধ্যে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। হলিউড বিশ্লেষকদের ধারণা, মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি ভালো সাড়া পেতে পারে।

স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি দেশের ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, সিলভার স্ক্রিন ও শ্যামলী সিনেপ্লেক্সেও দর্শকরা ‘মোয়ানা’ দেখতে পারবেন।

ট্যাগ : হলিউড ডিজনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’ এবার লাইভ-অ্যাকশন রূপে বড় পর্দায় আসছে। দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক মুক্তির একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

ওয়াল্ট ডিজনি পিকচার্স প্রযোজিত এবং টমাস কাইল পরিচালিত লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ জুলাই। একই দিনে দেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে।

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘মোয়ানা’ অ্যানিমেশন সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। সংগীত, গল্প, পারিবারিক আবেগ ও সমুদ্র অভিযানের ভিন্নধর্মী উপস্থাপনার কারণে সিনেমাটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। এরপর ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ‘মোয়ানা ২’ বক্স অফিসে বড় সাফল্য পায় এবং ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।

নতুন লাইভ-অ্যাকশন সংস্করণের বড় আকর্ষণ ডোয়াইন জনসন। ‘মাউই’ চরিত্রে এবার তাকে সরাসরি পর্দায় দেখা যাবে। ২০১৬ সালের অ্যানিমেশন সিনেমাতেও একই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এবার কণ্ঠের পাশাপাশি নিজের উপস্থিতি দিয়েই চরিত্রটিকে জীবন্ত করে তুলছেন হলিউডের এই জনপ্রিয় তারকা।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘মোয়ানা’ হিসেবে অভিনয় করছেন নবাগত ক্যাথরিন লাগাইয়া। বিশ্বজুড়ে হাজারো আবেদনকারীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে তাকে বেছে নেওয়া হয়। পরিচালক টমাস কাইল জানান, অডিশনে ক্যাথরিনের গান ও অভিনয়ে চরিত্রটির সাহস, স্বপ্ন এবং অভিযাত্রার আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে উঠেছিল।

গল্পের কেন্দ্রে থাকছে সাহসী কিশোরী মোয়ানা, যে নিজের দ্বীপ ও মানুষকে রক্ষার জন্য এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। তার অভিযানে সঙ্গী হয় শক্তিশালী অর্ধ-দেবতা মাউই। নানা বাধা, ঝুঁকি ও প্রতিকূলতার মধ্য দিয়ে তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার লড়াইয়ে নামে।

লাইভ-অ্যাকশন সংস্করণেও মূল সিনেমার আবেগ, পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ এবং আত্মপরিচয় খোঁজার বার্তা ধরে রাখা হয়েছে। সিনেমাটি ঘিরে এরই মধ্যে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। হলিউড বিশ্লেষকদের ধারণা, মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি ভালো সাড়া পেতে পারে।

স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি দেশের ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, সিলভার স্ক্রিন ও শ্যামলী সিনেপ্লেক্সেও দর্শকরা ‘মোয়ানা’ দেখতে পারবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ