ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫২ ঘণ্টার বেশি টানা খেলে জিটিএ ৬ শেষ করলেন আইশোস্পিড

৫২ ঘণ্টার বেশি টানা খেলে জিটিএ ৬ শেষ করলেন আইশোস্পিড
ছবি: সংগৃহীত
ফলো করুন

টানা দুই দিনেরও বেশি সময় না ঘুমিয়ে ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ ৬)-এর মূল গল্প শেষ করেছেন জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড (IShowSpeed)। প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিট ধরে গেম খেলার পুরো অভিজ্ঞতা সরাসরি সম্প্রচার করেন তিনি। দীর্ঘ এই গেমিং সেশনে একপর্যায়ে ক্লান্তিতে ভেঙে পড়ার পাশাপাশি গল্পের সমাপ্তি দেখে আবেগপ্রবণও হয়ে পড়েন স্পিড।

মেনস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গেমটির আনুষ্ঠানিক প্রকাশের কিছুক্ষণ আগে নিজের ম্যারাথন স্ট্রিম শুরু করেন তিনি। তবে মূল অভিযান বা ক্যাম্পেইন খেলা শুরু করার জন্য গেমটির আনুষ্ঠানিক মুক্তি পর্যন্ত অপেক্ষা করেন।

এরপর টানা দুই দিন দর্শকেরা লাইভে স্পিডকে একের পর এক মিশন সম্পন্ন করতে এবং গেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা পার করতে দেখেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ৪০ ঘণ্টার মধ্যেই গেমটির মূল কাহিনির ৮০ শতাংশের বেশি শেষ করেছিলেন তিনি।

দীর্ঘ সময় ধরে বিরতিহীনভাবে খেলার প্রভাব একপর্যায়ে স্পষ্ট হয়ে ওঠে। স্ট্রিম চলাকালে একাধিকবার ক্লান্তির কথা জানান আইশোস্পিড। পুরো সময়টায় একবারও ঘুমাননি বলেও দর্শকদের জানান তিনি।

গেমের মূল গল্পের সমাপ্তিতে পৌঁছানোর পর প্রত্যাশিত উচ্ছ্বাস দেখা যায়নি তার মধ্যে। বরং কাহিনির কয়েকটি দিক নিয়ে হতাশা প্রকাশের মতো প্রতিক্রিয়া দেখা যায়। একপর্যায়ে গেম শেষ হওয়ার পর কেঁদেও ফেলেন এই স্ট্রিমার।

তবে জিটিএ ৬-এর মূল গল্প শেষ করা প্রথম স্ট্রিমার নন আইশোস্পিড। নিউজিল্যান্ডে গেমটি আগে মুক্তি পাওয়ার সুযোগসহ অন্যান্য কারণে ব্রাইসএক্সডি (BrycexD) তাঁর আগেই ৪০ ঘণ্টার কম সময়ে গেমটি শেষ করেছিলেন।

প্রথম হওয়ার কৃতিত্ব না পেলেও ৫২ ঘণ্টার বেশি সময় ধরে স্পিডের এই টানা গেমিং সেশন আলোচনায় এসেছে। দীর্ঘ সময় জেগে থেকে পুরো গেম খেলার এই প্রচেষ্টা তাঁর লাইভস্ট্রিমে ব্যাপক দর্শক মনোযোগ তৈরি করেছে।

সূত্র: মেনস জার্নাল।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


৫২ ঘণ্টার বেশি টানা খেলে জিটিএ ৬ শেষ করলেন আইশোস্পিড

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

টানা দুই দিনেরও বেশি সময় না ঘুমিয়ে ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ ৬)-এর মূল গল্প শেষ করেছেন জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড (IShowSpeed)। প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিট ধরে গেম খেলার পুরো অভিজ্ঞতা সরাসরি সম্প্রচার করেন তিনি। দীর্ঘ এই গেমিং সেশনে একপর্যায়ে ক্লান্তিতে ভেঙে পড়ার পাশাপাশি গল্পের সমাপ্তি দেখে আবেগপ্রবণও হয়ে পড়েন স্পিড।

মেনস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গেমটির আনুষ্ঠানিক প্রকাশের কিছুক্ষণ আগে নিজের ম্যারাথন স্ট্রিম শুরু করেন তিনি। তবে মূল অভিযান বা ক্যাম্পেইন খেলা শুরু করার জন্য গেমটির আনুষ্ঠানিক মুক্তি পর্যন্ত অপেক্ষা করেন।

এরপর টানা দুই দিন দর্শকেরা লাইভে স্পিডকে একের পর এক মিশন সম্পন্ন করতে এবং গেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা পার করতে দেখেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ৪০ ঘণ্টার মধ্যেই গেমটির মূল কাহিনির ৮০ শতাংশের বেশি শেষ করেছিলেন তিনি।

দীর্ঘ সময় ধরে বিরতিহীনভাবে খেলার প্রভাব একপর্যায়ে স্পষ্ট হয়ে ওঠে। স্ট্রিম চলাকালে একাধিকবার ক্লান্তির কথা জানান আইশোস্পিড। পুরো সময়টায় একবারও ঘুমাননি বলেও দর্শকদের জানান তিনি।

গেমের মূল গল্পের সমাপ্তিতে পৌঁছানোর পর প্রত্যাশিত উচ্ছ্বাস দেখা যায়নি তার মধ্যে। বরং কাহিনির কয়েকটি দিক নিয়ে হতাশা প্রকাশের মতো প্রতিক্রিয়া দেখা যায়। একপর্যায়ে গেম শেষ হওয়ার পর কেঁদেও ফেলেন এই স্ট্রিমার।

তবে জিটিএ ৬-এর মূল গল্প শেষ করা প্রথম স্ট্রিমার নন আইশোস্পিড। নিউজিল্যান্ডে গেমটি আগে মুক্তি পাওয়ার সুযোগসহ অন্যান্য কারণে ব্রাইসএক্সডি (BrycexD) তাঁর আগেই ৪০ ঘণ্টার কম সময়ে গেমটি শেষ করেছিলেন।

প্রথম হওয়ার কৃতিত্ব না পেলেও ৫২ ঘণ্টার বেশি সময় ধরে স্পিডের এই টানা গেমিং সেশন আলোচনায় এসেছে। দীর্ঘ সময় জেগে থেকে পুরো গেম খেলার এই প্রচেষ্টা তাঁর লাইভস্ট্রিমে ব্যাপক দর্শক মনোযোগ তৈরি করেছে।

সূত্র: মেনস জার্নাল।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ