ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএনপির শোভাযাত্রায় হামলা: শিবির নেতার রিমান্ড মঞ্জুর

ছবি : সংগৃহিত
ফলো করুন

পটুয়াখালীর বাউফলে বিএনপির ‘সন্ত্রাসবিরোধী’ মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার মামলায় গ্রেপ্তার কালাইয়া ইউনিয়ন শিবিরের সভাপতি মো. ইমরান খানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাউফল থানার এসআই মো. মফিজুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ জুন রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বাউফল পৌর শহর থেকে একটি ‘সন্ত্রাসবিরোধী’ মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি কালাইয়া বন্দরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর শহরে ফেরার পথে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী একদল লোক অতর্কিত হামলা চালায়।

হামলায় বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। এ সময় প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ২৯ জুন দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আল মামুন বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন। মামলায় দাশপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৪০ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় বিএনপির দুই কর্মীর নামও রয়েছে।

পুলিশ ৩০ জুন মামলার ৫ নম্বর আসামি মো. ইমরান খানকে গ্রেপ্তার করে।

এদিকে, হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালাতে দেখা যায়। হামলার সময় শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা মোটরসাইকেল ফেলে নিরাপদ স্থানে সরে যান। পরে পড়ে থাকা মোটরসাইকেলগুলো ভাঙচুর করা হয়।

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ : বিএনপি পটুয়াখালী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিএনপির শোভাযাত্রায় হামলা: শিবির নেতার রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফলে বিএনপির ‘সন্ত্রাসবিরোধী’ মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার মামলায় গ্রেপ্তার কালাইয়া ইউনিয়ন শিবিরের সভাপতি মো. ইমরান খানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাউফল থানার এসআই মো. মফিজুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ জুন রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বাউফল পৌর শহর থেকে একটি ‘সন্ত্রাসবিরোধী’ মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি কালাইয়া বন্দরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর শহরে ফেরার পথে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী একদল লোক অতর্কিত হামলা চালায়।

হামলায় বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। এ সময় প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ২৯ জুন দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আল মামুন বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন। মামলায় দাশপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৪০ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় বিএনপির দুই কর্মীর নামও রয়েছে।

পুলিশ ৩০ জুন মামলার ৫ নম্বর আসামি মো. ইমরান খানকে গ্রেপ্তার করে।

এদিকে, হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালাতে দেখা যায়। হামলার সময় শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা মোটরসাইকেল ফেলে নিরাপদ স্থানে সরে যান। পরে পড়ে থাকা মোটরসাইকেলগুলো ভাঙচুর করা হয়।

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ