ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয় এক প্রজ্ঞাপনে জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ গেজেট প্রকাশিত হয়।

গেজেট প্রকাশের পর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

ট্যাগ : বিএনপি চট্টগ্রাম জাতীয় সংসদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয় এক প্রজ্ঞাপনে জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ গেজেট প্রকাশিত হয়।

গেজেট প্রকাশের পর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ