ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ

ছবি : সংগৃহিত
ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কূটনৈতিক কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটি প্রাসঙ্গিক নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছে। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি বিদেশে অবস্থান করছেন। তাই শেখ হাসিনা কী বলছেন বা কখন দেশে ফেরার কথা বলছেন, সেটি মূল বিষয় নয়।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় যে প্রক্রিয়া শুরু হয়েছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় কাজ করছে। সঠিক চ্যানেল ও প্রটোকল অনুসরণ করেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তি ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আসামি ফেরানোর যে প্রক্রিয়া রয়েছে, বাংলাদেশ সেই পথেই এগোচ্ছে। দেশের জনগণও চায়, যেসব অন্যায়, দুর্নীতি, খুন ও গুমের অভিযোগ রয়েছে, সেগুলোর সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হোক।

তিনি আরও বলেন, এটি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ও এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। প্রয়োজনীয় আইনি দিকগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

ভারতের সহযোগিতা বা আইনি জটিলতা নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, আইনি জটিলতা আছে কি না, তা আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কূটনৈতিক প্রক্রিয়া চালানো দরকার, তা চালানো হচ্ছে। এ ক্ষেত্রে কোনো ঘাটতি নেই।

ট্যাগ : আওয়ামী লীগ শামা ওবায়েদ শেখ হাসিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কূটনৈতিক কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটি প্রাসঙ্গিক নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছে। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি বিদেশে অবস্থান করছেন। তাই শেখ হাসিনা কী বলছেন বা কখন দেশে ফেরার কথা বলছেন, সেটি মূল বিষয় নয়।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় যে প্রক্রিয়া শুরু হয়েছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় কাজ করছে। সঠিক চ্যানেল ও প্রটোকল অনুসরণ করেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তি ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আসামি ফেরানোর যে প্রক্রিয়া রয়েছে, বাংলাদেশ সেই পথেই এগোচ্ছে। দেশের জনগণও চায়, যেসব অন্যায়, দুর্নীতি, খুন ও গুমের অভিযোগ রয়েছে, সেগুলোর সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হোক।

তিনি আরও বলেন, এটি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ও এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। প্রয়োজনীয় আইনি দিকগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

ভারতের সহযোগিতা বা আইনি জটিলতা নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, আইনি জটিলতা আছে কি না, তা আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কূটনৈতিক প্রক্রিয়া চালানো দরকার, তা চালানো হচ্ছে। এ ক্ষেত্রে কোনো ঘাটতি নেই।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ