ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টাইমস স্কয়ারে বিশ্বকাপ উত্তাপ, আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

    টাইমস স্কয়ারে বিশ্বকাপ উত্তাপ, আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
ছবি : সংগৃহীত
ফলো করুন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুন) দিবাগত রাতে বিশ্বের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে কিল-ঘুষি ও লাথি-ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিশ্বকাপ উপলক্ষে হাজারো ফুটবলপ্রেমী টাইমস স্কয়ারে জড়ো হলে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সাধারণ পর্যটক ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেকেই ঘটনাস্থল ত্যাগ করতে থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দুই দেশের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি চলছে। একইসঙ্গে আশপাশে থাকা সাধারণ মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা সমর্থকরা গ্রুপ ‘জে’-এর ম্যাচ সামনে রেখে টাইমস স্কয়ারে ‘বান্দেরাজো’ কর্মসূচির জন্য জড়ো হন। একই সময়ে আলজেরিয়ার সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মৌখিক বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য পারিসিয়ান’ ও ‘ইনফোবাই’-এর বরাতে জানা যায়, অশ্লীল স্লোগান ও পারস্পরিক উসকানির মাধ্যমে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি শেষ পর্যন্ত উন্মুক্ত মারামারিতে পরিণত হয়। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি নিউইয়র্ক পুলিশ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’ ঘটনাটিকে ‘উন্মুক্ত যুদ্ধক্ষেত্র’ হিসেবে আখ্যায়িত করে এটিকে বিশ্বকাপের অন্যতম অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছে।


বিশ্বকাপ শুরুর আগে টাইমস স্কয়ার সাধারণত বিভিন্ন দেশের সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়। তবে পর্যাপ্ত আলাদা ফ্যান জোন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার অভাবে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে বিশ্লেষকদের ধারণা।

আর্জেন্টিনা ও আলজেরিয়ার আজকের বহুল প্রতীক্ষিত ম্যাচটি কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঘটনার পর ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র: নিউইয়র্ক স্পোর্টস ডে

ট্যাগ : বিশ্বকাপ, আর্জেন্টিনা, আলজেরিয়া, টাইমস স্কয়ার, সমর্থক সংঘর্ষ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


টাইমস স্কয়ারে বিশ্বকাপ উত্তাপ, আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুন) দিবাগত রাতে বিশ্বের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে কিল-ঘুষি ও লাথি-ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিশ্বকাপ উপলক্ষে হাজারো ফুটবলপ্রেমী টাইমস স্কয়ারে জড়ো হলে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সাধারণ পর্যটক ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেকেই ঘটনাস্থল ত্যাগ করতে থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দুই দেশের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি চলছে। একইসঙ্গে আশপাশে থাকা সাধারণ মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা সমর্থকরা গ্রুপ ‘জে’-এর ম্যাচ সামনে রেখে টাইমস স্কয়ারে ‘বান্দেরাজো’ কর্মসূচির জন্য জড়ো হন। একই সময়ে আলজেরিয়ার সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মৌখিক বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য পারিসিয়ান’ ও ‘ইনফোবাই’-এর বরাতে জানা যায়, অশ্লীল স্লোগান ও পারস্পরিক উসকানির মাধ্যমে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি শেষ পর্যন্ত উন্মুক্ত মারামারিতে পরিণত হয়। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি নিউইয়র্ক পুলিশ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’ ঘটনাটিকে ‘উন্মুক্ত যুদ্ধক্ষেত্র’ হিসেবে আখ্যায়িত করে এটিকে বিশ্বকাপের অন্যতম অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছে।


বিশ্বকাপ শুরুর আগে টাইমস স্কয়ার সাধারণত বিভিন্ন দেশের সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়। তবে পর্যাপ্ত আলাদা ফ্যান জোন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার অভাবে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে বিশ্লেষকদের ধারণা।

আর্জেন্টিনা ও আলজেরিয়ার আজকের বহুল প্রতীক্ষিত ম্যাচটি কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঘটনার পর ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র: নিউইয়র্ক স্পোর্টস ডে


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ