ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উপজেলাভিত্তিক এমপি কার্যালয়ের জন্য ৬ লাখ টাকা অনুমোদন

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম কার্যদিবসে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার জানতে চান, দেশের সব সংসদ সদস্যের দাফতরিক যোগাযোগের সুবিধার্থে উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথক কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না এবং থাকলে তা কবে বাস্তবায়ন করা হবে।

জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের প্রতিটি উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ছয় লাখ টাকা করে বরাদ্দ প্রদান করেছে।

তিনি জানান, এসব পরিদর্শন কক্ষ সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় দাফতরিক কার্যক্রম পরিচালনা ও জনসাধারণের সঙ্গে যোগাযোগ সহজ করতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জন্য নির্ধারিত স্থান তৈরির দাবি জানান এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান। পরে গত ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান, উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বসার ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ট্যাগ : জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, সংসদ সদস্য, স্থানীয় সরকার বিভাগ, মির্জা

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

উপজেলাভিত্তিক এমপি কার্যালয়ের জন্য ৬ লাখ টাকা অনুমোদন

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম কার্যদিবসে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার জানতে চান, দেশের সব সংসদ সদস্যের দাফতরিক যোগাযোগের সুবিধার্থে উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথক কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না এবং থাকলে তা কবে বাস্তবায়ন করা হবে।

জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের প্রতিটি উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ছয় লাখ টাকা করে বরাদ্দ প্রদান করেছে।

তিনি জানান, এসব পরিদর্শন কক্ষ সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় দাফতরিক কার্যক্রম পরিচালনা ও জনসাধারণের সঙ্গে যোগাযোগ সহজ করতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জন্য নির্ধারিত স্থান তৈরির দাবি জানান এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান। পরে গত ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান, উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বসার ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ