ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চার মাসে তারেক রহমান সরকারের কাজে সন্তুষ্ট ৭৫ শতাংশ মানুষ: জরিপ

ফাইল ছবি
ফলো করুন

সরকার গঠনের চার মাস পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম নিয়ে দেশের বেশিরভাগ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য ডেল্টাগ্রাম।

ডেল্টাগ্রাম পরিচালিত জনমত জরিপে দেখা গেছে, ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মক্ষমতা নিয়ে ইতিবাচক মত দিয়েছেন। বিপরীতে ১৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। আর ৭ দশমিক ২ শতাংশ কোনো মতামত দেননি।

জরিপটি ১২ থেকে ২৪ জুন পর্যন্ত সরাসরি ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত হয়। ডেল্টাগ্রাম জানিয়েছে, দেশের তিন হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর তাদের নিজস্ব তত্ত্বাবধানে এই সমীক্ষা করা হয়েছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকার ইতোমধ্যে নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছে। এতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের মতো সংস্কারের বিষয় রয়েছে।

জরিপের আঞ্চলিক বিশ্লেষণে দেখা গেছে, প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন পাওয়া গেছে রংপুর বিভাগে। সেখানে সমর্থনের হার ৮৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ঢাকায় এই হার তুলনামূলক কম, ৭০ দশমিক ৪ শতাংশ।

তবে জরিপ পরিচালনাকারীরা জানিয়েছেন, ঢাকার তুলনায় রংপুর বিভাগে স্যাম্পল ক্লাস্টার কম হওয়ায় ফলাফলে কিছু তারতম্য থাকতে পারে।

শহর ও গ্রামের তুলনামূলক চিত্রে দেখা গেছে, শহরাঞ্চলে সমর্থনের হার ৭০ দশমিক ১ শতাংশ। আর গ্রামাঞ্চলে এই হার কিছুটা বেশি, ৭৮ দশমিক ৫ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে সব বয়সী মানুষের মধ্যে সমর্থন প্রায় কাছাকাছি থাকলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে অনুমোদনের হার কিছুটা কম, ৭০ দশমিক ৯ শতাংশ।

ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপটি কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হয়নি। তাদের নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করেছেন। মোট সাক্ষাৎকারের ৭০ শতাংশ নেওয়া হয়েছে সরাসরি এবং ৩০ শতাংশ নেওয়া হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে।

মুখোমুখি সাক্ষাৎকারে অনুমোদনের হার ছিল ৭৫ দশমিক ৮ শতাংশ। ফোনে নেওয়া সাক্ষাৎকারে এই হার ছিল ৭৪ দশমিক ১ শতাংশ। গবেষকদের মতে, দুই পদ্ধতির ফলাফলের পার্থক্য পরিসংখ্যানগতভাবে বড় নয়।

ডেল্টাগ্রাম বলেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনমিতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য বিন্যাস করা হয়েছে। জাতীয়ভাবে জরিপটির ত্রুটির মাত্রা ধরা হয়েছে প্রায় ±২ দশমিক ১ থেকে ২ দশমিক ৪ শতাংশ।

সূত্র: দ্য ডেল্টাগ্রাম

ট্যাগ : বিএনপি রাজনীতি প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

চার মাসে তারেক রহমান সরকারের কাজে সন্তুষ্ট ৭৫ শতাংশ মানুষ: জরিপ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সরকার গঠনের চার মাস পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম নিয়ে দেশের বেশিরভাগ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য ডেল্টাগ্রাম।

ডেল্টাগ্রাম পরিচালিত জনমত জরিপে দেখা গেছে, ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মক্ষমতা নিয়ে ইতিবাচক মত দিয়েছেন। বিপরীতে ১৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। আর ৭ দশমিক ২ শতাংশ কোনো মতামত দেননি।

জরিপটি ১২ থেকে ২৪ জুন পর্যন্ত সরাসরি ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত হয়। ডেল্টাগ্রাম জানিয়েছে, দেশের তিন হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর তাদের নিজস্ব তত্ত্বাবধানে এই সমীক্ষা করা হয়েছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকার ইতোমধ্যে নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছে। এতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের মতো সংস্কারের বিষয় রয়েছে।

জরিপের আঞ্চলিক বিশ্লেষণে দেখা গেছে, প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন পাওয়া গেছে রংপুর বিভাগে। সেখানে সমর্থনের হার ৮৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ঢাকায় এই হার তুলনামূলক কম, ৭০ দশমিক ৪ শতাংশ।

তবে জরিপ পরিচালনাকারীরা জানিয়েছেন, ঢাকার তুলনায় রংপুর বিভাগে স্যাম্পল ক্লাস্টার কম হওয়ায় ফলাফলে কিছু তারতম্য থাকতে পারে।

শহর ও গ্রামের তুলনামূলক চিত্রে দেখা গেছে, শহরাঞ্চলে সমর্থনের হার ৭০ দশমিক ১ শতাংশ। আর গ্রামাঞ্চলে এই হার কিছুটা বেশি, ৭৮ দশমিক ৫ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে সব বয়সী মানুষের মধ্যে সমর্থন প্রায় কাছাকাছি থাকলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে অনুমোদনের হার কিছুটা কম, ৭০ দশমিক ৯ শতাংশ।

ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপটি কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হয়নি। তাদের নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করেছেন। মোট সাক্ষাৎকারের ৭০ শতাংশ নেওয়া হয়েছে সরাসরি এবং ৩০ শতাংশ নেওয়া হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে।

মুখোমুখি সাক্ষাৎকারে অনুমোদনের হার ছিল ৭৫ দশমিক ৮ শতাংশ। ফোনে নেওয়া সাক্ষাৎকারে এই হার ছিল ৭৪ দশমিক ১ শতাংশ। গবেষকদের মতে, দুই পদ্ধতির ফলাফলের পার্থক্য পরিসংখ্যানগতভাবে বড় নয়।

ডেল্টাগ্রাম বলেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনমিতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য বিন্যাস করা হয়েছে। জাতীয়ভাবে জরিপটির ত্রুটির মাত্রা ধরা হয়েছে প্রায় ±২ দশমিক ১ থেকে ২ দশমিক ৪ শতাংশ।

সূত্র: দ্য ডেল্টাগ্রাম

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ