একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ।
হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
টেস্টের হতাশা পেছনে ফেলে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা। অন্যদিকে ঘরের মাঠে আত্মবিশ্বাস ধরে রেখে সিরিজের শুরুটা ভালো করতে চাইবে জিম্বাবুয়ে।
মন্তব্যসমূহ