ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজা প্রশাসন ছাড়ার ঘোষণা হামাসের

গাজা প্রশাসন ছাড়ার ঘোষণা হামাসের
সংগৃহীত ছবি
ফলো করুন

দীর্ঘ প্রায় দুই দশক পর গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। সংগঠনটি জানিয়েছে, গাজায় তাদের পরিচালিত সরকারি কাঠামো বিলুপ্ত করা হয়েছে এবং প্রশাসনিক দায়িত্ব ‘ফিলিস্তিনি ন্যাশনাল কমিটি’র কাছে হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নতুন প্রশাসনিক কাঠামো কার্যকর করতে সংশ্লিষ্ট কমিটিকে উপত্যকায় প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। এ জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে শান্তি পরিষদ ও গ্যারান্টার রাষ্ট্রগুলোর প্রতিও আহ্বান জানানো হয়েছে।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের জন্য ফিলিস্তিনি ন্যাশনাল কমিটির পথ খুলে দেওয়া হয়েছে। তবে কমিটি যাতে কার্যকরভাবে দায়িত্ব বুঝে নিতে পারে, সে জন্য আন্তর্জাতিক পক্ষগুলোর ভূমিকা জরুরি।

কমিটির প্রধান আলী শাত জানান, তারা গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে এই প্রক্রিয়া সফল করতে একই কর্তৃপক্ষ, একক আইন এবং সেই কর্তৃপক্ষের অধীনে একক অস্ত্র থাকার ওপর জোর দেন তিনি।

তার এই বক্তব্যের অর্থ, গাজায় নতুন প্রশাসনিক কাঠামোর অধীনে হামাসসহ অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর আলাদা অস্ত্রধারী অবস্থান গ্রহণযোগ্য হবে না।

এদিকে মধ্যস্থতাকারীদের সংশোধিত রোডম্যাপের জবাব জমা দিয়েছে হামাস। এখন তারা এই প্রস্তাবের বিষয়ে ইসরাইলের উত্তরের অপেক্ষায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, হামাসের এই ঘোষণা বাস্তবায়িত হলে গাজার প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, নিরাপত্তা নিয়ন্ত্রণ, অস্ত্রের একক কর্তৃত্ব এবং ইসরাইলের অবস্থান নিয়ে এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইসরাইল ফিলিস্তিন গাজা হামাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গাজা প্রশাসন ছাড়ার ঘোষণা হামাসের

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ প্রায় দুই দশক পর গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। সংগঠনটি জানিয়েছে, গাজায় তাদের পরিচালিত সরকারি কাঠামো বিলুপ্ত করা হয়েছে এবং প্রশাসনিক দায়িত্ব ‘ফিলিস্তিনি ন্যাশনাল কমিটি’র কাছে হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নতুন প্রশাসনিক কাঠামো কার্যকর করতে সংশ্লিষ্ট কমিটিকে উপত্যকায় প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। এ জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে শান্তি পরিষদ ও গ্যারান্টার রাষ্ট্রগুলোর প্রতিও আহ্বান জানানো হয়েছে।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের জন্য ফিলিস্তিনি ন্যাশনাল কমিটির পথ খুলে দেওয়া হয়েছে। তবে কমিটি যাতে কার্যকরভাবে দায়িত্ব বুঝে নিতে পারে, সে জন্য আন্তর্জাতিক পক্ষগুলোর ভূমিকা জরুরি।

কমিটির প্রধান আলী শাত জানান, তারা গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে এই প্রক্রিয়া সফল করতে একই কর্তৃপক্ষ, একক আইন এবং সেই কর্তৃপক্ষের অধীনে একক অস্ত্র থাকার ওপর জোর দেন তিনি।

তার এই বক্তব্যের অর্থ, গাজায় নতুন প্রশাসনিক কাঠামোর অধীনে হামাসসহ অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর আলাদা অস্ত্রধারী অবস্থান গ্রহণযোগ্য হবে না।

এদিকে মধ্যস্থতাকারীদের সংশোধিত রোডম্যাপের জবাব জমা দিয়েছে হামাস। এখন তারা এই প্রস্তাবের বিষয়ে ইসরাইলের উত্তরের অপেক্ষায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, হামাসের এই ঘোষণা বাস্তবায়িত হলে গাজার প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, নিরাপত্তা নিয়ন্ত্রণ, অস্ত্রের একক কর্তৃত্ব এবং ইসরাইলের অবস্থান নিয়ে এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ