ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও মার্কেট

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এর মধ্যে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং অন্য তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান চালু রাখা যাবে। একই সঙ্গে মার্কেটে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনার সিদ্ধান্তগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুতের ব্যবহার সাশ্রয় এবং বিকল্প জ্বালানির প্রসার ঘটাতে মার্কেটগুলোতে সোলার প্যানেল স্থাপনে উৎসাহ দেবে সরকার। যেসব মার্কেট কর্তৃপক্ষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে আগ্রহী, তারা ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ পাওয়ার সুযোগ পাবে।

তবে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মান নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। দোকান মালিক সমিতির পক্ষ থেকে সোলার প্যানেলের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমিতির নেতারা বলেন, নিম্নমানের সোলার প্যানেল সরবরাহ কিংবা স্থাপনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনতে হবে।

বৈঠকে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ঘন ঘন বিভ্রাটের বিষয়টিও আলোচনায় আসে। দোকান মালিক সমিতির দাবি, বাংলাদেশে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট ঘটে। সাধারণ গ্রাহকেরা এসব ঘটনাকে লোডশেডিং হিসেবে বিবেচনা করলেও অধিকাংশ ক্ষেত্রে কারিগরি সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় বলে সমিতির নেতারা উল্লেখ করেন।

বিদ্যুৎ সরবরাহের নিরবচ্ছিন্নতা বোঝাতে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের তুলনা তুলে ধরা হয়। সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থাইল্যান্ডে একজন গ্রাহক বছরে গড়ে একবার পাঁচ থেকে সাত মিনিটের বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েন।

অন্যদিকে বাংলাদেশে প্রতিদিন তিনবার বিদ্যুৎ বিভ্রাট হলে একজন গ্রাহককে বছরে ১ হাজার ৯৫ বার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সমস্যা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায় সমিতি। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।

এ ছাড়া প্রিপেইড বিদ্যুৎ মিটারে টাকা রিচার্জ ও বিভিন্ন চার্জ কেটে নেওয়ার প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়।

দোকান মালিক সমিতির অভিযোগ, অনেক গ্রাহক মিটারে নির্দিষ্ট পরিমাণ অর্থ রিচার্জ করলেও পুরো টাকা দেখতে পান না। বিদ্যুতের ব্যবহার ছাড়াও পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়ায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

সমিতির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, প্রিপেইড মিটারের ভাড়া বাতিল করা হলেও এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র না থাকায় কিছু এলাকায় এখনো গ্রাহকদের কাছ থেকে মিটার ভাড়া আদায় করা হচ্ছে।

এই পরিস্থিতিতে মোবাইল ফোনে টাকা রিচার্জের মতো প্রিপেইড বিদ্যুৎ মিটারেও সম্পূর্ণ রিচার্জের অর্থ প্রদর্শনের প্রস্তাব দেওয়া হয়। অর্থাৎ একজন গ্রাহক যত টাকা রিচার্জ করবেন, মিটারে যেন সেই পুরো টাকাই দেখা যায়।

একই সঙ্গে বিদ্যুতের অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করার প্রস্তাব দেন সমিতির নেতারা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎমন্ত্রী এই প্রস্তাব গ্রহণ করেছেন।

বৈঠকে বিদ্যুৎ গ্রাহকদের সার্ভিস লাইনের তার চুরির বিষয়টিও তুলে ধরা হয়। সমিতির অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগের তার চুরি হচ্ছে। এতে শত শত গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাঁদের লাখ লাখ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।

এ ধরনের চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিদ্যুৎমন্ত্রী বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকে দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধি, সৌরবিদ্যুৎ স্থাপনে স্বল্প সুদে ঋণ, প্রিপেইড মিটারের চার্জ ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে এসব সিদ্ধান্ত ও আশ্বাস দেওয়া হয়।

ট্যাগ : ইকবাল হাসান মাহমুদ টুকু অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশ দোকান মালিক সমিতি বিদ্যুৎ মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও মার্কেট

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

দেশের দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এর মধ্যে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং অন্য তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান চালু রাখা যাবে। একই সঙ্গে মার্কেটে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনার সিদ্ধান্তগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুতের ব্যবহার সাশ্রয় এবং বিকল্প জ্বালানির প্রসার ঘটাতে মার্কেটগুলোতে সোলার প্যানেল স্থাপনে উৎসাহ দেবে সরকার। যেসব মার্কেট কর্তৃপক্ষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে আগ্রহী, তারা ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ পাওয়ার সুযোগ পাবে।

তবে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মান নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। দোকান মালিক সমিতির পক্ষ থেকে সোলার প্যানেলের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমিতির নেতারা বলেন, নিম্নমানের সোলার প্যানেল সরবরাহ কিংবা স্থাপনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনতে হবে।

বৈঠকে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ঘন ঘন বিভ্রাটের বিষয়টিও আলোচনায় আসে। দোকান মালিক সমিতির দাবি, বাংলাদেশে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট ঘটে। সাধারণ গ্রাহকেরা এসব ঘটনাকে লোডশেডিং হিসেবে বিবেচনা করলেও অধিকাংশ ক্ষেত্রে কারিগরি সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় বলে সমিতির নেতারা উল্লেখ করেন।

বিদ্যুৎ সরবরাহের নিরবচ্ছিন্নতা বোঝাতে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের তুলনা তুলে ধরা হয়। সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থাইল্যান্ডে একজন গ্রাহক বছরে গড়ে একবার পাঁচ থেকে সাত মিনিটের বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েন।

অন্যদিকে বাংলাদেশে প্রতিদিন তিনবার বিদ্যুৎ বিভ্রাট হলে একজন গ্রাহককে বছরে ১ হাজার ৯৫ বার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সমস্যা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায় সমিতি। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।

এ ছাড়া প্রিপেইড বিদ্যুৎ মিটারে টাকা রিচার্জ ও বিভিন্ন চার্জ কেটে নেওয়ার প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়।

দোকান মালিক সমিতির অভিযোগ, অনেক গ্রাহক মিটারে নির্দিষ্ট পরিমাণ অর্থ রিচার্জ করলেও পুরো টাকা দেখতে পান না। বিদ্যুতের ব্যবহার ছাড়াও পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়ায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

সমিতির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, প্রিপেইড মিটারের ভাড়া বাতিল করা হলেও এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র না থাকায় কিছু এলাকায় এখনো গ্রাহকদের কাছ থেকে মিটার ভাড়া আদায় করা হচ্ছে।

এই পরিস্থিতিতে মোবাইল ফোনে টাকা রিচার্জের মতো প্রিপেইড বিদ্যুৎ মিটারেও সম্পূর্ণ রিচার্জের অর্থ প্রদর্শনের প্রস্তাব দেওয়া হয়। অর্থাৎ একজন গ্রাহক যত টাকা রিচার্জ করবেন, মিটারে যেন সেই পুরো টাকাই দেখা যায়।

একই সঙ্গে বিদ্যুতের অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করার প্রস্তাব দেন সমিতির নেতারা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎমন্ত্রী এই প্রস্তাব গ্রহণ করেছেন।

বৈঠকে বিদ্যুৎ গ্রাহকদের সার্ভিস লাইনের তার চুরির বিষয়টিও তুলে ধরা হয়। সমিতির অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগের তার চুরি হচ্ছে। এতে শত শত গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাঁদের লাখ লাখ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।

এ ধরনের চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিদ্যুৎমন্ত্রী বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকে দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধি, সৌরবিদ্যুৎ স্থাপনে স্বল্প সুদে ঋণ, প্রিপেইড মিটারের চার্জ ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে এসব সিদ্ধান্ত ও আশ্বাস দেওয়া হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ