ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে সংস্কৃতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত ছবি
ফলো করুন

ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সোমবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে সংস্কৃতিমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি যৌথ সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পেনের সংস্কৃতিমন্ত্রী এরনেস্ত উরতাসুন দোমেনেখ এবং ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী ইমাদ এ হামদানের যৌথ আমন্ত্রণপত্র সংস্কৃতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

সংস্কৃতিমন্ত্রী আমন্ত্রণপত্র গ্রহণ করে আন্তর্জাতিক এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সংস্কৃতি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপের শক্তিশালী সেতু হিসেবে কাজ করে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং দাফতরিক সময়সূচি বিবেচনা করে আমন্ত্রণটি ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ।

শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ প্রদর্শনী, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপের মতো ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

সাক্ষাৎ শেষে সংস্কৃতিমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তার কূটনৈতিক মিশনের সাফল্য কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ : ফিলিস্তিন বাংলাদেশ কূটনীতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে সংস্কৃতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সোমবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে সংস্কৃতিমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি যৌথ সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পেনের সংস্কৃতিমন্ত্রী এরনেস্ত উরতাসুন দোমেনেখ এবং ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী ইমাদ এ হামদানের যৌথ আমন্ত্রণপত্র সংস্কৃতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

সংস্কৃতিমন্ত্রী আমন্ত্রণপত্র গ্রহণ করে আন্তর্জাতিক এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সংস্কৃতি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপের শক্তিশালী সেতু হিসেবে কাজ করে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং দাফতরিক সময়সূচি বিবেচনা করে আমন্ত্রণটি ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ।

শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ প্রদর্শনী, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপের মতো ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

সাক্ষাৎ শেষে সংস্কৃতিমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তার কূটনৈতিক মিশনের সাফল্য কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ