ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-সিঙ্গাপুর আলোচনা

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-সিঙ্গাপুর আলোচনা
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা। একই সঙ্গে জ্বালানি, জলবায়ু ও শ্রম খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং। এ সময় তিনি প্রতিমন্ত্রীর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন।

ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণ করায় ফিলিপ ওংকে অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ এবং প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেন হুমায়ুন কবির।

বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও শ্রম খাতসংক্রান্ত দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রগুলোকে আরও এগিয়ে নিতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন।

সাক্ষাৎকালে সিঙ্গাপুরের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানান তিনি।

আঞ্চলিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা আরসিইপির সদস্যপদ লাভের ক্ষেত্রে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন হুমায়ুন কবির।

রোহিঙ্গা সংকটও আলোচনায় গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়ে সিঙ্গাপুরের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগ : পররাষ্ট্র মন্ত্রণালয় হুমায়ুন কবির বাংলাদেশ সিঙ্গাপুর সম্পর্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-সিঙ্গাপুর আলোচনা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা। একই সঙ্গে জ্বালানি, জলবায়ু ও শ্রম খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং। এ সময় তিনি প্রতিমন্ত্রীর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন।

ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণ করায় ফিলিপ ওংকে অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ এবং প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেন হুমায়ুন কবির।

বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও শ্রম খাতসংক্রান্ত দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রগুলোকে আরও এগিয়ে নিতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন।

সাক্ষাৎকালে সিঙ্গাপুরের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানান তিনি।

আঞ্চলিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা আরসিইপির সদস্যপদ লাভের ক্ষেত্রে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন হুমায়ুন কবির।

রোহিঙ্গা সংকটও আলোচনায় গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়ে সিঙ্গাপুরের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ