ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমল সোনার দাম
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের বাজারে টানা দুই দফা বৃদ্ধির পর আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি। সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানে সংশোধিত মূল্য কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৩৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা করা হয়েছে। এখানে প্রতি ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝানো হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দামের পরিবর্তন ও সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণের কথা জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা করা হয়েছিল।

একই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

তবে বুধবার নতুন দাম ঘোষণার মাধ্যমে আগের দিনের বৃদ্ধির পর আবারও নিম্নমুখী হলো সোনার বাজার।

এদিকে নতুন মূল্যতালিকার সঙ্গে অলংকার বিক্রি ও পুরোনো সোনা বিনিময়ের নিয়মও জানিয়েছে বাজুস।

সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, অলংকারের নকশা ও কাজের ধরন অনুসারে মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

পুরোনো অলংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল রয়েছে। এসব লেনদেনের সময় আলাদা করে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

অন্যদিকে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকায় বিক্রি হবে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম থাকছে ১ হাজার ৯২৫ টাকা।

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সোনা ও রুপার ঘোষিত মূল্য কার্যকর থাকবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


দেশের বাজারে আবারও কমল সোনার দাম

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে টানা দুই দফা বৃদ্ধির পর আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি। সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানে সংশোধিত মূল্য কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৩৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা করা হয়েছে। এখানে প্রতি ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝানো হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দামের পরিবর্তন ও সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণের কথা জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা করা হয়েছিল।

একই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

তবে বুধবার নতুন দাম ঘোষণার মাধ্যমে আগের দিনের বৃদ্ধির পর আবারও নিম্নমুখী হলো সোনার বাজার।

এদিকে নতুন মূল্যতালিকার সঙ্গে অলংকার বিক্রি ও পুরোনো সোনা বিনিময়ের নিয়মও জানিয়েছে বাজুস।

সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, অলংকারের নকশা ও কাজের ধরন অনুসারে মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

পুরোনো অলংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল রয়েছে। এসব লেনদেনের সময় আলাদা করে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

অন্যদিকে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকায় বিক্রি হবে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম থাকছে ১ হাজার ৯২৫ টাকা।

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সোনা ও রুপার ঘোষিত মূল্য কার্যকর থাকবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ