ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

পুষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

একটি প্রজন্মের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের সঙ্গে পুষ্টির গভীর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাও বেশি বিকশিত হয়। তাই দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য কমাতে প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দেশের পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এই খাত কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম।

প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার বলেও জানান তিনি।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর।

এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল এবং ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়ার কর্মসূচি রাখা হয়েছে।

রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার শুরু হওয়া এসব আয়োজন চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষ সরবরাহের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে এই খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

প্রধানমন্ত্রী মনে করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত জাতের পশুপাখি পালনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে পশুপাখির রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য নিশ্চিত করা এবং খামার ব্যবস্থাপনা উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, খামার ব্যবস্থাপনার আধুনিকায়ন, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং গবেষণায় পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশের স্বনির্ভরতা বাড়বে।

একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদভিত্তিক পণ্য রপ্তানির নতুন সুযোগ তৈরি হতে পারে।

প্রধানমন্ত্রী জানান, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

এ ছাড়া দেশ থেকে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনে সক্ষম উর্বর ডিম রপ্তানি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এই অর্জনকে প্রাণিসম্পদ খাতে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির একটি সম্ভাবনাময় দিক হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এবারের আয়োজনেও দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিসম্পদভিত্তিক পণ্যের অবস্থান শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পুষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

একটি প্রজন্মের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের সঙ্গে পুষ্টির গভীর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাও বেশি বিকশিত হয়। তাই দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য কমাতে প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দেশের পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এই খাত কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম।

প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার বলেও জানান তিনি।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর।

এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল এবং ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়ার কর্মসূচি রাখা হয়েছে।

রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার শুরু হওয়া এসব আয়োজন চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষ সরবরাহের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে এই খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

প্রধানমন্ত্রী মনে করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত জাতের পশুপাখি পালনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে পশুপাখির রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য নিশ্চিত করা এবং খামার ব্যবস্থাপনা উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, খামার ব্যবস্থাপনার আধুনিকায়ন, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং গবেষণায় পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশের স্বনির্ভরতা বাড়বে।

একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদভিত্তিক পণ্য রপ্তানির নতুন সুযোগ তৈরি হতে পারে।

প্রধানমন্ত্রী জানান, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

এ ছাড়া দেশ থেকে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনে সক্ষম উর্বর ডিম রপ্তানি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এই অর্জনকে প্রাণিসম্পদ খাতে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির একটি সম্ভাবনাময় দিক হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এবারের আয়োজনেও দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিসম্পদভিত্তিক পণ্যের অবস্থান শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ