ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর

রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর
ছবি: সংগৃহীত
ফলো করুন

আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আপেল ও কমলার ওপরও শুল্ক-কর উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের কথা জানানো হয়। এনবিআরের প্রত্যাশা, করের বোঝা কমলে ফলগুলোর আমদানি বাড়বে। এতে রমজানের আগে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম সহনীয় রাখতে সহায়তা করবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুর আমদানিতে নতুন শুল্কহার আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামানোর ফলে খেজুরের মোট শুল্ক-কর ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশ হবে।

অন্যদিকে আপেল ও কমলা আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণের কথা জানানো হয়েছে।

এসব পরিবর্তনের ফলে আপেল ও কমলার আমদানিতে মোট শুল্ক-কর আগের ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে দাঁড়াবে। তবে ফল দুটির ক্ষেত্রে নতুন শুল্কহার কার্যকর হবে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আমদানিনির্ভর এসব ফলের শুল্ক কমানোর সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

এদিকে গত কয়েক বছরে দেশে আপেল ও কমলার আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। পরবর্তী সময়ে আমদানি কমতে থাকে। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ১ লাখ ৬২ হাজার টনে, যা আলোচিত সময়ের মধ্যে সর্বনিম্ন।

তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানিতে কিছুটা উন্নতি হয়। ওই অর্থবছরে আমদানির পরিমাণ বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।

অন্যদিকে কমলার আমদানিতে টানা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২০-২১ অর্থবছরে দেশে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়।

সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে কমলার আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে। গত ছয় অর্থবছরের মধ্যে এটিই সর্বনিম্ন আমদানি।

এ অবস্থায় শুল্ক কমিয়ে আমদানিকারকদের ব্যয় হ্রাস এবং বাজারে ফলের সরবরাহ বাড়াতে চাইছে এনবিআর।

তবে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও খুচরা বাজারে খেজুর, আপেল ও কমলার দাম কতটা কমবে, তা এখনই নিশ্চিত নয়।

বাজারসংশ্লিষ্টদের মতে, আমদানি পর্যায়ে শুল্ক ছাড়ের পুরো সুবিধা সব সময় ভোক্তাদের কাছে পৌঁছায় না। আমদানি খরচ কমার পাশাপাশি পাইকারি ও খুচরা পর্যায়ে দামের সমন্বয় হওয়াও গুরুত্বপূর্ণ।

ফলে রমজানে এই তিন ফলের দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্ক ছাড়ের পাশাপাশি বাজারে সরবরাহ ও বিক্রয়মূল্যের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ট্যাগ : জাতীয় রাজস্ব বোর্ড রমজান খেজুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আপেল ও কমলার ওপরও শুল্ক-কর উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের কথা জানানো হয়। এনবিআরের প্রত্যাশা, করের বোঝা কমলে ফলগুলোর আমদানি বাড়বে। এতে রমজানের আগে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম সহনীয় রাখতে সহায়তা করবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুর আমদানিতে নতুন শুল্কহার আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামানোর ফলে খেজুরের মোট শুল্ক-কর ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশ হবে।

অন্যদিকে আপেল ও কমলা আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণের কথা জানানো হয়েছে।

এসব পরিবর্তনের ফলে আপেল ও কমলার আমদানিতে মোট শুল্ক-কর আগের ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে দাঁড়াবে। তবে ফল দুটির ক্ষেত্রে নতুন শুল্কহার কার্যকর হবে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আমদানিনির্ভর এসব ফলের শুল্ক কমানোর সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

এদিকে গত কয়েক বছরে দেশে আপেল ও কমলার আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। পরবর্তী সময়ে আমদানি কমতে থাকে। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ১ লাখ ৬২ হাজার টনে, যা আলোচিত সময়ের মধ্যে সর্বনিম্ন।

তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানিতে কিছুটা উন্নতি হয়। ওই অর্থবছরে আমদানির পরিমাণ বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।

অন্যদিকে কমলার আমদানিতে টানা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২০-২১ অর্থবছরে দেশে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়।

সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে কমলার আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে। গত ছয় অর্থবছরের মধ্যে এটিই সর্বনিম্ন আমদানি।

এ অবস্থায় শুল্ক কমিয়ে আমদানিকারকদের ব্যয় হ্রাস এবং বাজারে ফলের সরবরাহ বাড়াতে চাইছে এনবিআর।

তবে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও খুচরা বাজারে খেজুর, আপেল ও কমলার দাম কতটা কমবে, তা এখনই নিশ্চিত নয়।

বাজারসংশ্লিষ্টদের মতে, আমদানি পর্যায়ে শুল্ক ছাড়ের পুরো সুবিধা সব সময় ভোক্তাদের কাছে পৌঁছায় না। আমদানি খরচ কমার পাশাপাশি পাইকারি ও খুচরা পর্যায়ে দামের সমন্বয় হওয়াও গুরুত্বপূর্ণ।

ফলে রমজানে এই তিন ফলের দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্ক ছাড়ের পাশাপাশি বাজারে সরবরাহ ও বিক্রয়মূল্যের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ