ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিল্পকারখানায় যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে ৯৪ শতাংশ: জরিপ

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় চাপে রয়েছে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানাগুলো। উৎপাদন সক্ষমতার ব্যবহার কমার পাশাপাশি নতুন কর্মী নিয়োগ ও মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয়েও বড় ধরনের পতন দেখা গেছে। এক বছরের ব্যবধানে জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর যন্ত্রপাতি কেনার গড় ত্রৈমাসিক ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে দেশের শিল্প খাতের এমন চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়। এতে ১৪টি শিল্প খাতের ১৩০টি মাঝারি ও বড় কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

জরিপ অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে কারখানাগুলোর প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে। তবে সব শিল্পপ্রতিষ্ঠানের পরিস্থিতি এক রকম নয়। তুলনাযোগ্য তথ্য পাওয়া ১০১টি কারখানার মধ্যে ৪০টির উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে। বিপরীতে ৩০টি কারখানার উৎপাদন একই হারে কমেছে।

খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি চাপে রয়েছে বস্ত্রশিল্প। এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ। অন্যদিকে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।

শিল্পকারখানার উৎপাদন সক্ষমতার ব্যবহারও কমেছে। ২০২৫ সালে কারখানাগুলো গড়ে তাদের মোট সক্ষমতার ৬৭ শতাংশ ব্যবহার করলেও চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা নেমেছে ৬৬ শতাংশে। সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। বস্ত্র খাতে সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশ হয়েছে।

জরিপে শিল্প উৎপাদনের সবচেয়ে বড় বাধা হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও গ্যাসের সংকট। কারখানাগুলোতে দৈনিক গড় বিদ্যুৎ বিভ্রাটের সময় বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১ ঘণ্টায়, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্নের সময় শূন্য দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় পৌঁছেছে।

বিদ্যুৎ সরবরাহের মান নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে মাত্র ৭ শতাংশে নেমেছে। গ্যাসের ক্ষেত্রে সন্তুষ্টির হার ৭০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১৭ শতাংশে।

জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে ব্যবসা পরিচালনার সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে। আর ৯৩ শতাংশ কারখানা এটিকে তাদের প্রধান তিনটি সমস্যার একটি হিসেবে উল্লেখ করেছে। কাঁচামালের দাম বেড়েছে বলে জানিয়েছে ৯৪ শতাংশ কারখানা।

উৎপাদন খরচও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩ কোটি ১৬ লাখ টাকা থেকে ৩ কোটি ৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ।

তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয়ে। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকে কারখানাপ্রতি এ খাতে ব্যয় ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১১ লাখ টাকায়। অর্থাৎ যন্ত্রপাতি কেনার গড় ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। ওষুধ ও রাসায়নিক খাত ছাড়া জরিপের অন্য সব খাতেই এ ব্যয় কমেছে।

কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপভুক্ত ১৩০টি কারখানায় কর্মীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে কমে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হয়েছে। অর্থাৎ কর্মসংস্থান কমেছে প্রায় ১ শতাংশ।

একই সময়ে কারখানাপ্রতি নতুন কর্মী নিয়োগের গড় সংখ্যা প্রতি ত্রৈমাসিকে ৩৯ জন থেকে কমে ৩২ জনে নেমেছে। আগামী ২০২৭ সালে এসব কারখানায় মোট ৭ হাজার ৬৯১ জন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। অথচ ২০২৫ সালে নিয়োগ দেওয়া হয়েছিল ১২ হাজার ৩৭৯ জনকে।

ব্যবসার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শিল্পোদ্যোক্তারা। জরিপে ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের মুনাফা কমেছে। জাতীয় ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের সূচক দাঁড়িয়েছে ৩৪ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক ৩৬।

তবে আগামী প্রান্তিকে উৎপাদন কিছুটা বাড়তে পারে বলে আশা করছেন উদ্যোক্তারা। এ ক্ষেত্রে উৎপাদন প্রত্যাশার সূচক দাঁড়িয়েছে ৫৪।

জরিপকারীরা জানিয়েছেন, উৎপাদন ও ব্যয়ের তুলনায় ২০২৫ সালের একই প্রান্তিকের পরিবর্তে পুরো বছরের গড় ত্রৈমাসিককে ভিত্তি ধরা হয়েছে। কারণ ২০২৫ সালের এপ্রিল-জুন সময়ে দুটি ঈদ থাকায় ওই প্রান্তিকের উৎপাদন তুলনামূলক কম ছিল। ফলে শুধু একই সময়ের সঙ্গে তুলনা করলে শিল্প খাতের প্রকৃত পরিস্থিতির ভিন্ন চিত্র পাওয়া যেতে পারে।

ট্যাগ : শিল্প খাত বিদ্যুৎ ও গ্যাস সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শিল্পকারখানায় যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে ৯৪ শতাংশ: জরিপ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় চাপে রয়েছে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানাগুলো। উৎপাদন সক্ষমতার ব্যবহার কমার পাশাপাশি নতুন কর্মী নিয়োগ ও মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয়েও বড় ধরনের পতন দেখা গেছে। এক বছরের ব্যবধানে জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর যন্ত্রপাতি কেনার গড় ত্রৈমাসিক ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে দেশের শিল্প খাতের এমন চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়। এতে ১৪টি শিল্প খাতের ১৩০টি মাঝারি ও বড় কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

জরিপ অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে কারখানাগুলোর প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে। তবে সব শিল্পপ্রতিষ্ঠানের পরিস্থিতি এক রকম নয়। তুলনাযোগ্য তথ্য পাওয়া ১০১টি কারখানার মধ্যে ৪০টির উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে। বিপরীতে ৩০টি কারখানার উৎপাদন একই হারে কমেছে।

খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি চাপে রয়েছে বস্ত্রশিল্প। এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ। অন্যদিকে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।

শিল্পকারখানার উৎপাদন সক্ষমতার ব্যবহারও কমেছে। ২০২৫ সালে কারখানাগুলো গড়ে তাদের মোট সক্ষমতার ৬৭ শতাংশ ব্যবহার করলেও চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা নেমেছে ৬৬ শতাংশে। সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। বস্ত্র খাতে সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশ হয়েছে।

জরিপে শিল্প উৎপাদনের সবচেয়ে বড় বাধা হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও গ্যাসের সংকট। কারখানাগুলোতে দৈনিক গড় বিদ্যুৎ বিভ্রাটের সময় বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১ ঘণ্টায়, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্নের সময় শূন্য দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় পৌঁছেছে।

বিদ্যুৎ সরবরাহের মান নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে মাত্র ৭ শতাংশে নেমেছে। গ্যাসের ক্ষেত্রে সন্তুষ্টির হার ৭০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১৭ শতাংশে।

জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে ব্যবসা পরিচালনার সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে। আর ৯৩ শতাংশ কারখানা এটিকে তাদের প্রধান তিনটি সমস্যার একটি হিসেবে উল্লেখ করেছে। কাঁচামালের দাম বেড়েছে বলে জানিয়েছে ৯৪ শতাংশ কারখানা।

উৎপাদন খরচও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩ কোটি ১৬ লাখ টাকা থেকে ৩ কোটি ৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ।

তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয়ে। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকে কারখানাপ্রতি এ খাতে ব্যয় ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১১ লাখ টাকায়। অর্থাৎ যন্ত্রপাতি কেনার গড় ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। ওষুধ ও রাসায়নিক খাত ছাড়া জরিপের অন্য সব খাতেই এ ব্যয় কমেছে।

কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপভুক্ত ১৩০টি কারখানায় কর্মীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে কমে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হয়েছে। অর্থাৎ কর্মসংস্থান কমেছে প্রায় ১ শতাংশ।

একই সময়ে কারখানাপ্রতি নতুন কর্মী নিয়োগের গড় সংখ্যা প্রতি ত্রৈমাসিকে ৩৯ জন থেকে কমে ৩২ জনে নেমেছে। আগামী ২০২৭ সালে এসব কারখানায় মোট ৭ হাজার ৬৯১ জন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। অথচ ২০২৫ সালে নিয়োগ দেওয়া হয়েছিল ১২ হাজার ৩৭৯ জনকে।

ব্যবসার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শিল্পোদ্যোক্তারা। জরিপে ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের মুনাফা কমেছে। জাতীয় ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের সূচক দাঁড়িয়েছে ৩৪ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক ৩৬।

তবে আগামী প্রান্তিকে উৎপাদন কিছুটা বাড়তে পারে বলে আশা করছেন উদ্যোক্তারা। এ ক্ষেত্রে উৎপাদন প্রত্যাশার সূচক দাঁড়িয়েছে ৫৪।

জরিপকারীরা জানিয়েছেন, উৎপাদন ও ব্যয়ের তুলনায় ২০২৫ সালের একই প্রান্তিকের পরিবর্তে পুরো বছরের গড় ত্রৈমাসিককে ভিত্তি ধরা হয়েছে। কারণ ২০২৫ সালের এপ্রিল-জুন সময়ে দুটি ঈদ থাকায় ওই প্রান্তিকের উৎপাদন তুলনামূলক কম ছিল। ফলে শুধু একই সময়ের সঙ্গে তুলনা করলে শিল্প খাতের প্রকৃত পরিস্থিতির ভিন্ন চিত্র পাওয়া যেতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ