ইউক্রেনের কিয়েভ অঞ্চলের ডাইমার শহরে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকর্মীরা আরও একটি মরদেহ উদ্ধারের পর আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো এ তথ্য জানিয়েছেন।
রাতভর বেশ কয়েকটি মরদেহ উদ্ধারের পরও একটি বিধ্বস্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো কতজন আটকা পড়ে আছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
জরুরি সেবা বিভাগের মুখপাত্র ভিক্টোরিয়া রুবান জানান, ধ্বংসস্তূপ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে; তাঁরা হলেন সাত বছর বয়সী শিশু দাভিদ এবং ৭৯ বছর বয়সী নারী ভ্যালেন্তিনা, যিনি প্রায় ২২ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ছিলেন। তবে তাঁদের পূর্ণ নাম প্রকাশ করা হয়নি।
রুবান আরও জানান, ঘন ঘন আকাশপথে হামলার সতর্কতা (এয়ার রেইড অ্যালার্ট) এবং ড্রোন হামলার হুমকির কারণে তল্লাশি কার্যক্রম বারবার ব্যাহত হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
সূত্র: রয়টার্স














মন্তব্যসমূহ