ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, সরকারকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার পাশাপাশি ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বলা হয়েছে।
এনসিপির আহ্বায়ক বলেন, এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়, কারণ তাদের ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে;
আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে এনসিপি থাকবে জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে, তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়—আলোচনা যেন ফলপ্রসূ হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।














মন্তব্যসমূহ