ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তেজনা, আহত ৩ নারী শ্রমিক

ছবি: সংগৃহীত
ফলো করুন

পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের প্রভাব পড়েছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে। সোমবার (২৩ নভেম্বর) অন্তত ৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আরও ২৫টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদনে অংশ না নিয়ে ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে কাজ শুরু হয়। তবে কয়েকটি প্রতিষ্ঠানে শ্রমিকেরা হাজিরা দিলেও উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন। পরিস্থিতি বিবেচনায় পরে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকায় শ্রমিক অসন্তোষ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। নিউ এইজ গ্রুপের কারখানার সামনে বিক্ষোভের একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের উত্তেজনা দেখা দেয়। এ সময় দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গিয়ে তিন নারী শ্রমিক আহত হন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নিউ এইজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে প্রায় সাত হাজার ৪৪০ জন শ্রমিক কাজ করেন। সোমবার সকাল ৮টার দিকে তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করেন। কিন্তু ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন।

পরে সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বেরিয়ে আসেন। তাঁদের একটি অংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস ওই এলাকা অতিক্রম করছিল। বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন শ্রমিকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ বাসটির কাচ ভাঙচুর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একই সময়ে পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায়ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হুড়োহুড়ির মধ্যে পড়ে মাথায় আঘাত পান সিরাতুব নামের এক নারী শ্রমিক। অন্যদিকে রেখা ও সুইটি নামের আরও দুই নারী শ্রমিক পায়ে আঘাত পান।

পরে আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। তাঁদের কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানা গেছে।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এইজ গ্রুপের আশপাশের অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইনসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ২২টি প্রতিষ্ঠান হলো সুসুকা নিট, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মণ্ডল নিটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, অ্যালায়েন্স নিট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডট কম, হা-মীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন।

অন্যদিকে সাধারণ ছুটি ঘোষণার তালিকায় রয়েছে সাদাতিয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বান্দো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট ও উচু ফ্যাশন।

এ ছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশনের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদন কার্যক্রমে অংশ নেননি।

শিল্পাঞ্চলের দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টসেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধু রোডের এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেডে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।

শ্রমিকদের একটি অংশ জানিয়েছেন, নতুন মজুরি কাঠামো নির্ধারণে বোর্ড গঠন করা হলেও তাঁদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে। দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

তবে চাকরি হারানোর আশঙ্কায় অনেক শ্রমিক প্রকাশ্যে আন্দোলনে অংশ নিতে চাইছেন না। তাঁদের মতে, সরকার ও মালিকপক্ষ আন্তরিক হলে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব।

এদিকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং কয়েকটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, কিছু কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে থাকলেও কাজে অংশ নিচ্ছেন না। দুই-একটি স্থানে কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ট্যাগ : আশুলিয়া সাভার গার্মেন্টস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তেজনা, আহত ৩ নারী শ্রমিক

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের প্রভাব পড়েছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে। সোমবার (২৩ নভেম্বর) অন্তত ৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আরও ২৫টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদনে অংশ না নিয়ে ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে কাজ শুরু হয়। তবে কয়েকটি প্রতিষ্ঠানে শ্রমিকেরা হাজিরা দিলেও উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন। পরিস্থিতি বিবেচনায় পরে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকায় শ্রমিক অসন্তোষ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। নিউ এইজ গ্রুপের কারখানার সামনে বিক্ষোভের একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের উত্তেজনা দেখা দেয়। এ সময় দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গিয়ে তিন নারী শ্রমিক আহত হন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নিউ এইজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে প্রায় সাত হাজার ৪৪০ জন শ্রমিক কাজ করেন। সোমবার সকাল ৮টার দিকে তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করেন। কিন্তু ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন।

পরে সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বেরিয়ে আসেন। তাঁদের একটি অংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস ওই এলাকা অতিক্রম করছিল। বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন শ্রমিকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ বাসটির কাচ ভাঙচুর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একই সময়ে পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায়ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হুড়োহুড়ির মধ্যে পড়ে মাথায় আঘাত পান সিরাতুব নামের এক নারী শ্রমিক। অন্যদিকে রেখা ও সুইটি নামের আরও দুই নারী শ্রমিক পায়ে আঘাত পান।

পরে আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। তাঁদের কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানা গেছে।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এইজ গ্রুপের আশপাশের অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইনসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ২২টি প্রতিষ্ঠান হলো সুসুকা নিট, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মণ্ডল নিটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, অ্যালায়েন্স নিট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডট কম, হা-মীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন।

অন্যদিকে সাধারণ ছুটি ঘোষণার তালিকায় রয়েছে সাদাতিয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বান্দো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট ও উচু ফ্যাশন।

এ ছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশনের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদন কার্যক্রমে অংশ নেননি।

শিল্পাঞ্চলের দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টসেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধু রোডের এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেডে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।

শ্রমিকদের একটি অংশ জানিয়েছেন, নতুন মজুরি কাঠামো নির্ধারণে বোর্ড গঠন করা হলেও তাঁদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে। দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

তবে চাকরি হারানোর আশঙ্কায় অনেক শ্রমিক প্রকাশ্যে আন্দোলনে অংশ নিতে চাইছেন না। তাঁদের মতে, সরকার ও মালিকপক্ষ আন্তরিক হলে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব।

এদিকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং কয়েকটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, কিছু কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে থাকলেও কাজে অংশ নিচ্ছেন না। দুই-একটি স্থানে কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ