ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ বিএনপির

বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ বিএনপির
ছবি : সংগৃহীত
ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি। দলীয় বিভক্তি কমিয়ে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে যাঁরা দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, তাঁদের আবেদন বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত সাত সংসদ সদস্যের দলে ফেরার বিষয়টি আলোচনায় রয়েছে; তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।

এ ছাড়া সম্ভাব্য তালিকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ আলী, শহীদ মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, তরুণ দে, মামুনুর রশীদ (চাকসু মামুন), আ ন ম বজলুর রশিদ, রিয়াদ আরাফান সরকার রানা, পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, ডা. ইয়াসির আরশাদ রাজন, দাউদার মাহমুদ, ইসফা খাইরুল হক শিমুল, ব্যারিস্টার রেজাউল করিম এবং এস এ সিদ্দিক সাজুর নাম রয়েছে।

পাশাপাশি কুষ্টিয়া, বাগেরহাট, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, মাদারীপুর, গোপালগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার বেশ কয়েকজন সাবেক ও বর্তমান পদধারী নেতার নামও আলোচনায় রয়েছে। বহিষ্কৃত কয়েকজন নেতা জানান, তাঁদের কেউ কেউ ইতোমধ্যে আবেদন করেছেন এবং অনেকে কেন্দ্রীয় নেতৃত্বের ইতিবাচক ইঙ্গিতের অপেক্ষায় আছেন। তাঁদের মতে, আবেদন একটি আনুষ্ঠানিকতা মাত্র; কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে যেকোনো সময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে পারে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যাঁরা বহিষ্কৃত হয়েছিলেন, তাঁদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন এবং যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিবেচনা করছেন বলে জানান তিনি। তবে শেষ পর্যন্ত কারা দলে ফিরবেন, তা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

ট্যাগ : বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ বিএনপির

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি। দলীয় বিভক্তি কমিয়ে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে যাঁরা দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, তাঁদের আবেদন বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত সাত সংসদ সদস্যের দলে ফেরার বিষয়টি আলোচনায় রয়েছে; তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।

এ ছাড়া সম্ভাব্য তালিকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ আলী, শহীদ মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, তরুণ দে, মামুনুর রশীদ (চাকসু মামুন), আ ন ম বজলুর রশিদ, রিয়াদ আরাফান সরকার রানা, পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, ডা. ইয়াসির আরশাদ রাজন, দাউদার মাহমুদ, ইসফা খাইরুল হক শিমুল, ব্যারিস্টার রেজাউল করিম এবং এস এ সিদ্দিক সাজুর নাম রয়েছে।

পাশাপাশি কুষ্টিয়া, বাগেরহাট, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, মাদারীপুর, গোপালগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার বেশ কয়েকজন সাবেক ও বর্তমান পদধারী নেতার নামও আলোচনায় রয়েছে। বহিষ্কৃত কয়েকজন নেতা জানান, তাঁদের কেউ কেউ ইতোমধ্যে আবেদন করেছেন এবং অনেকে কেন্দ্রীয় নেতৃত্বের ইতিবাচক ইঙ্গিতের অপেক্ষায় আছেন। তাঁদের মতে, আবেদন একটি আনুষ্ঠানিকতা মাত্র; কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে যেকোনো সময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে পারে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যাঁরা বহিষ্কৃত হয়েছিলেন, তাঁদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন এবং যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিবেচনা করছেন বলে জানান তিনি। তবে শেষ পর্যন্ত কারা দলে ফিরবেন, তা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ