ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লা লিগার ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন সিমিওনের

ছবি: সংগৃহীত
ফলো করুন

স্প্যানিশ লা লিগায় নতুন ইতিহাস গড়লেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। হেতাফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে লিগটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন এই কোচ। কিংবদন্তি লুইস আরাগোনেসকে পেছনে ফেলে এখন রেকর্ডটির একক মালিক তিনি।

রোববার (২২ নভেম্বর) রাতে হেতাফের মাঠে আতলেতিকোর জয়ের মধ্য দিয়ে সিমিওনের ক্যারিয়ারে লা লিগায় জয়ের সংখ্যা দাঁড়ায় ৩৪৫। এত দিন ৩৪৪ জয় নিয়ে রেকর্ডটি ধরে রেখেছিলেন আরাগোনেস।

সিমিওনের অর্জনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ম্যাচসংখ্যার কারণে। আতলেতিকোর কোচ হিসেবে ৫৬৭টি লিগ ম্যাচে ৩৪৫ জয় পেয়েছেন তিনি। অন্যদিকে আরাগোনেস ৩৪৪ জয় পেয়েছিলেন ৭৫৬ ম্যাচে। অর্থাৎ, ১৮৯ ম্যাচ কম পরিচালনা করেই তাঁকে ছাড়িয়ে গেছেন সিমিওনে।

২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকো মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন সিমিওনে। সে সময় স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্যের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকাই ছিল দলটির জন্য বড় চ্যালেঞ্জ।

কিন্তু দায়িত্ব নেওয়ার পর আতলেতিকোর খেলার ধরন ও মানসিকতায় পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ। রক্ষণভাগকে শক্তিশালী করার পাশাপাশি প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের মানসিকতা তৈরি করেন তিনি।

ধীরে ধীরে রিয়াল ও বার্সেলোনার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো দলে পরিণত হয় আতলেতিকো। সিমিওনের নেতৃত্বে ক্লাবটি শুধু স্পেনেই নয়, ইউরোপীয় ফুটবলেও নিজেদের অবস্থান শক্ত করে।

প্রায় ১৫ বছরের কোচিং অধ্যায়ে আতলেতিকোকে আটটি শিরোপা এনে দিয়েছেন সিমিওনে। এর মধ্যে রয়েছে ২০১৩-১৪ ও ২০২০-২১ মৌসুমে দুটি লা লিগা শিরোপা।

এ ছাড়া তাঁর অধীনে ২০১১-১২ ও ২০১৭-১৮ মৌসুমে দুটি উয়েফা ইউরোপা লিগ, ২০১২-১৩ মৌসুমে কোপা দেল রে এবং ২০১৪ সালে স্প্যানিশ সুপার কাপ জিতেছে আতলেতিকো।

ইউরোপের মঞ্চেও সাফল্য রয়েছে তাঁর। ২০১২ ও ২০১৮ সালে দুটি উয়েফা সুপার কাপ জিতেছে দলটি। এসব অর্জনের সুবাদে আতলেতিকো মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন সিমিওনে।

তবে তাঁর দীর্ঘ কোচিং ক্যারিয়ারে আক্ষেপও রয়েছে। ২০১৪ ও ২০১৬ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আতলেতিকো।

দুইবারই প্রতিপক্ষ ছিল নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালে অতিরিক্ত সময়ে হেরে শিরোপা হাতছাড়া হয় আতলেতিকোর। আর ২০১৬ সালের ফাইনালে টাইব্রেকারে পরাজিত হয় সিমিওনের দল।

সেই হতাশা কাটিয়ে দীর্ঘ সময় ধরে আতলেতিকোকে প্রতিযোগিতামূলক অবস্থানে রেখেছেন তিনি। এবার লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ে নিজের ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি বড় অর্জন।

ঐতিহাসিক এই সাফল্যের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সিমিওনে বলেন, ‘সাধারণত এসব ব্যাপার আমাকে খুব বেশি খুশি করে না। তবে এর পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম রয়েছে।’

দীর্ঘদিন ধরেই আতলেতিকোর রক্ষণনির্ভর ফুটবল নিয়ে সমালোচনা করে আসছেন অনেকে। সিমিওনে মনে করেন, শুধু রক্ষণাত্মক ফুটবল খেলে এত ম্যাচ জয় করা সম্ভব নয়।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নিয়ে সব সময় সমালোচনা হয়। আমি এসবকে খুব বেশি গুরুত্ব দিই না, তবে খেয়াল রাখি। এমন একটা ধারণা তৈরি করা হয় যে আমরা রক্ষণাত্মক দল, সব সময় শুধু রক্ষণই করি। শুধু রক্ষণ করে কি ৩৪৫টি ম্যাচ জেতা সম্ভব?’

এই প্রশ্নের মধ্য দিয়েই নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের সাফল্যের জবাব দিয়েছেন সিমিওনে।

লা লিগার ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন তাঁর দখলে। আর সেই রেকর্ডের প্রতিটি জয় এসেছে একই ক্লাবের ডাগআউটে দাঁড়িয়ে।

সূত্র : রয়টার্স।

ট্যাগ : লা লিগা আতলেতিকো মাদ্রিদ দিয়েগো সিমিওনে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

লা লিগার ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন সিমিওনের

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

স্প্যানিশ লা লিগায় নতুন ইতিহাস গড়লেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। হেতাফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে লিগটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন এই কোচ। কিংবদন্তি লুইস আরাগোনেসকে পেছনে ফেলে এখন রেকর্ডটির একক মালিক তিনি।

রোববার (২২ নভেম্বর) রাতে হেতাফের মাঠে আতলেতিকোর জয়ের মধ্য দিয়ে সিমিওনের ক্যারিয়ারে লা লিগায় জয়ের সংখ্যা দাঁড়ায় ৩৪৫। এত দিন ৩৪৪ জয় নিয়ে রেকর্ডটি ধরে রেখেছিলেন আরাগোনেস।

সিমিওনের অর্জনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ম্যাচসংখ্যার কারণে। আতলেতিকোর কোচ হিসেবে ৫৬৭টি লিগ ম্যাচে ৩৪৫ জয় পেয়েছেন তিনি। অন্যদিকে আরাগোনেস ৩৪৪ জয় পেয়েছিলেন ৭৫৬ ম্যাচে। অর্থাৎ, ১৮৯ ম্যাচ কম পরিচালনা করেই তাঁকে ছাড়িয়ে গেছেন সিমিওনে।

২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকো মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন সিমিওনে। সে সময় স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্যের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকাই ছিল দলটির জন্য বড় চ্যালেঞ্জ।

কিন্তু দায়িত্ব নেওয়ার পর আতলেতিকোর খেলার ধরন ও মানসিকতায় পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ। রক্ষণভাগকে শক্তিশালী করার পাশাপাশি প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের মানসিকতা তৈরি করেন তিনি।

ধীরে ধীরে রিয়াল ও বার্সেলোনার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো দলে পরিণত হয় আতলেতিকো। সিমিওনের নেতৃত্বে ক্লাবটি শুধু স্পেনেই নয়, ইউরোপীয় ফুটবলেও নিজেদের অবস্থান শক্ত করে।

প্রায় ১৫ বছরের কোচিং অধ্যায়ে আতলেতিকোকে আটটি শিরোপা এনে দিয়েছেন সিমিওনে। এর মধ্যে রয়েছে ২০১৩-১৪ ও ২০২০-২১ মৌসুমে দুটি লা লিগা শিরোপা।

এ ছাড়া তাঁর অধীনে ২০১১-১২ ও ২০১৭-১৮ মৌসুমে দুটি উয়েফা ইউরোপা লিগ, ২০১২-১৩ মৌসুমে কোপা দেল রে এবং ২০১৪ সালে স্প্যানিশ সুপার কাপ জিতেছে আতলেতিকো।

ইউরোপের মঞ্চেও সাফল্য রয়েছে তাঁর। ২০১২ ও ২০১৮ সালে দুটি উয়েফা সুপার কাপ জিতেছে দলটি। এসব অর্জনের সুবাদে আতলেতিকো মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন সিমিওনে।

তবে তাঁর দীর্ঘ কোচিং ক্যারিয়ারে আক্ষেপও রয়েছে। ২০১৪ ও ২০১৬ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আতলেতিকো।

দুইবারই প্রতিপক্ষ ছিল নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালে অতিরিক্ত সময়ে হেরে শিরোপা হাতছাড়া হয় আতলেতিকোর। আর ২০১৬ সালের ফাইনালে টাইব্রেকারে পরাজিত হয় সিমিওনের দল।

সেই হতাশা কাটিয়ে দীর্ঘ সময় ধরে আতলেতিকোকে প্রতিযোগিতামূলক অবস্থানে রেখেছেন তিনি। এবার লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ে নিজের ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি বড় অর্জন।

ঐতিহাসিক এই সাফল্যের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সিমিওনে বলেন, ‘সাধারণত এসব ব্যাপার আমাকে খুব বেশি খুশি করে না। তবে এর পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম রয়েছে।’

দীর্ঘদিন ধরেই আতলেতিকোর রক্ষণনির্ভর ফুটবল নিয়ে সমালোচনা করে আসছেন অনেকে। সিমিওনে মনে করেন, শুধু রক্ষণাত্মক ফুটবল খেলে এত ম্যাচ জয় করা সম্ভব নয়।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নিয়ে সব সময় সমালোচনা হয়। আমি এসবকে খুব বেশি গুরুত্ব দিই না, তবে খেয়াল রাখি। এমন একটা ধারণা তৈরি করা হয় যে আমরা রক্ষণাত্মক দল, সব সময় শুধু রক্ষণই করি। শুধু রক্ষণ করে কি ৩৪৫টি ম্যাচ জেতা সম্ভব?’

এই প্রশ্নের মধ্য দিয়েই নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের সাফল্যের জবাব দিয়েছেন সিমিওনে।

লা লিগার ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন তাঁর দখলে। আর সেই রেকর্ডের প্রতিটি জয় এসেছে একই ক্লাবের ডাগআউটে দাঁড়িয়ে।

সূত্র : রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ