ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামোয় সাধারণ সৈনিকদের মূল বেতন বেড়েছে প্রায় ১৩৮ শতাংশ। আগের ৯ হাজার টাকার পরিবর্তে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে তিন বাহিনীর প্রধানদের মূল বেতন দ্বিগুণ করে ১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে। তবে বেতন বৃদ্ধির পাশাপাশি পদোন্নতি, গ্রেড ও কাঠামোগত বৈষম্য নিয়ে দীর্ঘদিনের কিছু দাবি এখনো অমীমাংসিত রয়েছে।

জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আলোকে গত ১৫ নভেম্বর প্রকাশিত ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬’ বা জেএসআই ০১/২০২৬-এ বেতন, ভাতা ও অবসরকালীন সুবিধার নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৬ সালের নির্দেশাবলি অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হতো।

নতুন নির্দেশনা অনুযায়ী, সৈনিকদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকায় উন্নীত হওয়ায় বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। একই পদে থেকে বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ অতিক্রম করে একজন সৈনিক সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন।

অন্যদিকে বাহিনীপ্রধানদের মূল বেতন আগের ৮৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তাঁদের বেতন বেড়েছে ১০০ শতাংশ।

কোন পদে কত মূল বেতন

নতুন বেতন কাঠামোয় বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রারম্ভিক মূল বেতনও পুনর্নির্ধারণ করা হয়েছে।

পদমর্যাদা

     নতুন মূল বেতন

সৈনিক

     ২১,৪০০ টাকা

ল্যান্স করপোরাল

     ২৩,৫০০ টাকা

করপোরাল

     ২৮,০০০ টাকা

ওয়ারেন্ট অফিসার

     ৪৪,০০০ টাকা

সিনিয়র ওয়ারেন্ট অফিসার

     ৪৪,৫০০ টাকা

মাস্টার ওয়ারেন্ট অফিসার

     ৪৫,৫০০ টাকা

অনারারি লেফটেন্যান্ট

     ৭৬,৯৬০ টাকা

অনারারি ক্যাপ্টেন

     ৮৫,৭৫০ টাকা

বাহিনীপ্রধান

     ১,৭২,০০০ টাকা

মাস্টার ওয়ারেন্ট অফিসারদের মূল বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ১০২ দশমিক ২২ শতাংশ।

প্রথম ধাপে বেশি সুবিধা নিম্ন বেতন স্কেলে

নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্দিষ্ট উচ্চতর পদমর্যাদার সদস্যদের বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ কার্যকর করা হয়েছে। বিপরীতে সার্জেন্ট থেকে সৈনিকসহ সংশ্লিষ্ট নিম্ন বেতন স্কেলের সদস্যদের ক্ষেত্রে এই হার ৫০ শতাংশ।

গেজেট অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উচ্চতর পর্যায়ের সদস্যরা বর্ধিত বেতনের ৭০ শতাংশ এবং নিম্ন পর্যায়ের সদস্যরা ৭৫ শতাংশ হারে বৃদ্ধি পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে নির্ধারিত নতুন মূল বেতন শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।

পেনশন ও চিকিৎসাভাতায় পরিবর্তন

চাকরিরত সদস্যদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের সুবিধাও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনায় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বয়স অনুযায়ী চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা রাখা হয়েছে।

এ ছাড়া বিদ্যমান ভাতার হার বাড়ানোর পাশাপাশি চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁদের দাবি, এসব পরিবর্তনের ফলে সশস্ত্র বাহিনীর সদস্যদের আর্থিক সুবিধা বাড়বে।

বেতন বাড়লেও বৈষম্যের অভিযোগ কেন?

নতুন কাঠামো ঘোষণার পর কর্মকর্তা ও সৈনিকদের বেতনের ব্যবধান নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বেতনবৈষম্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

তাঁদের দাবি, সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির শতকরা হার বাহিনীপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় বেশি। এ ছাড়া আগের বেতন কাঠামোর ধারাবাহিকতা অনুসরণ করেই নতুন নির্দেশনা তৈরি করা হয়েছে।

তবে বেতন বৃদ্ধির পরও সশস্ত্র বাহিনীর নিম্ন পদমর্যাদার সদস্যদের দীর্ঘদিনের কিছু কাঠামোগত অভিযোগ রয়ে গেছে।

বেসামরিক প্রশাসনে ২০টি গ্রেডের মধ্যে পদোন্নতি বা উচ্চতর গ্রেড পাওয়ার মাধ্যমে কর্মচারীরা পরবর্তী গ্রেডের পূর্ণ বেতন কাঠামোয় প্রবেশের সুযোগ পান। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদায় পরিবর্তন আসে।

অন্যদিকে সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির সুযোগ শূন্যপদ ও সাংগঠনিক কাঠামোর ওপর নির্ভরশীল। পদোন্নতি না হলে অনেক সদস্যকে একই পদে থেকে ১৯ থেকে ২০টি বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে বেতন বাড়াতে হয়।

অভিযোগ রয়েছে, এই ব্যবস্থার কারণে দীর্ঘদিন চাকরি করা সিনিয়র সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসাররা তুলনামূলক আর্থিক অসুবিধায় পড়েন।

ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা গেজেটেড মর্যাদা এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের বেতন কাঠামোর সঙ্গে বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের পূর্ণ সমন্বয় নেই বলেও দাবি রয়েছে।

দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন সুপারিশ

সংশ্লিষ্ট একজন সেনা কর্মকর্তার ব্যাখ্যা অনুযায়ী, সশস্ত্র বাহিনীর পদোন্নতি ও কমান্ড কাঠামো বেসামরিক প্রশাসনের মতো নয়। বাহিনীর শৃঙ্খলা ও সাংগঠনিক প্রয়োজন বিবেচনায় শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়।

তবে পদোন্নতির সুযোগ না পেলেও সদস্যদের বেতন যাতে স্থবির না হয়, সে জন্য বার্ষিক ইনক্রিমেন্টের একাধিক ধাপ রাখা হয়েছে।

এদিকে জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি অভিন্ন বিভাজন পদ্ধতির প্রস্তাব দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

পাশাপাশি সশস্ত্র বাহিনীর সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল চালুর সুপারিশ করা হয়েছে বলেও জানা গেছে। বিদ্যমান বেতন কাঠামোর অসংগতি এবং সদস্যদের দীর্ঘদিনের দাবিগুলো পর্যালোচনায় একটি সার্ভিস কমিশন গঠনের পরামর্শও দেওয়া হয়েছে।

ফলে নতুন নির্দেশনায় বেতন ও আর্থিক সুবিধা বাড়লেও পদোন্নতি এবং কাঠামোগত সমন্বয় নিয়ে চলমান আলোচনার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।

ট্যাগ : সশস্ত্র বাহিনী বেতন স্কেল ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামোয় সাধারণ সৈনিকদের মূল বেতন বেড়েছে প্রায় ১৩৮ শতাংশ। আগের ৯ হাজার টাকার পরিবর্তে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে তিন বাহিনীর প্রধানদের মূল বেতন দ্বিগুণ করে ১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে। তবে বেতন বৃদ্ধির পাশাপাশি পদোন্নতি, গ্রেড ও কাঠামোগত বৈষম্য নিয়ে দীর্ঘদিনের কিছু দাবি এখনো অমীমাংসিত রয়েছে।

জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আলোকে গত ১৫ নভেম্বর প্রকাশিত ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬’ বা জেএসআই ০১/২০২৬-এ বেতন, ভাতা ও অবসরকালীন সুবিধার নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৬ সালের নির্দেশাবলি অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হতো।

নতুন নির্দেশনা অনুযায়ী, সৈনিকদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকায় উন্নীত হওয়ায় বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। একই পদে থেকে বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ অতিক্রম করে একজন সৈনিক সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন।

অন্যদিকে বাহিনীপ্রধানদের মূল বেতন আগের ৮৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তাঁদের বেতন বেড়েছে ১০০ শতাংশ।

কোন পদে কত মূল বেতন

নতুন বেতন কাঠামোয় বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রারম্ভিক মূল বেতনও পুনর্নির্ধারণ করা হয়েছে।

পদমর্যাদা

     নতুন মূল বেতন

সৈনিক

     ২১,৪০০ টাকা

ল্যান্স করপোরাল

     ২৩,৫০০ টাকা

করপোরাল

     ২৮,০০০ টাকা

ওয়ারেন্ট অফিসার

     ৪৪,০০০ টাকা

সিনিয়র ওয়ারেন্ট অফিসার

     ৪৪,৫০০ টাকা

মাস্টার ওয়ারেন্ট অফিসার

     ৪৫,৫০০ টাকা

অনারারি লেফটেন্যান্ট

     ৭৬,৯৬০ টাকা

অনারারি ক্যাপ্টেন

     ৮৫,৭৫০ টাকা

বাহিনীপ্রধান

     ১,৭২,০০০ টাকা

মাস্টার ওয়ারেন্ট অফিসারদের মূল বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ১০২ দশমিক ২২ শতাংশ।

প্রথম ধাপে বেশি সুবিধা নিম্ন বেতন স্কেলে

নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্দিষ্ট উচ্চতর পদমর্যাদার সদস্যদের বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ কার্যকর করা হয়েছে। বিপরীতে সার্জেন্ট থেকে সৈনিকসহ সংশ্লিষ্ট নিম্ন বেতন স্কেলের সদস্যদের ক্ষেত্রে এই হার ৫০ শতাংশ।

গেজেট অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উচ্চতর পর্যায়ের সদস্যরা বর্ধিত বেতনের ৭০ শতাংশ এবং নিম্ন পর্যায়ের সদস্যরা ৭৫ শতাংশ হারে বৃদ্ধি পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে নির্ধারিত নতুন মূল বেতন শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।

পেনশন ও চিকিৎসাভাতায় পরিবর্তন

চাকরিরত সদস্যদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের সুবিধাও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনায় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বয়স অনুযায়ী চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা রাখা হয়েছে।

এ ছাড়া বিদ্যমান ভাতার হার বাড়ানোর পাশাপাশি চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁদের দাবি, এসব পরিবর্তনের ফলে সশস্ত্র বাহিনীর সদস্যদের আর্থিক সুবিধা বাড়বে।

বেতন বাড়লেও বৈষম্যের অভিযোগ কেন?

নতুন কাঠামো ঘোষণার পর কর্মকর্তা ও সৈনিকদের বেতনের ব্যবধান নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বেতনবৈষম্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

তাঁদের দাবি, সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির শতকরা হার বাহিনীপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় বেশি। এ ছাড়া আগের বেতন কাঠামোর ধারাবাহিকতা অনুসরণ করেই নতুন নির্দেশনা তৈরি করা হয়েছে।

তবে বেতন বৃদ্ধির পরও সশস্ত্র বাহিনীর নিম্ন পদমর্যাদার সদস্যদের দীর্ঘদিনের কিছু কাঠামোগত অভিযোগ রয়ে গেছে।

বেসামরিক প্রশাসনে ২০টি গ্রেডের মধ্যে পদোন্নতি বা উচ্চতর গ্রেড পাওয়ার মাধ্যমে কর্মচারীরা পরবর্তী গ্রেডের পূর্ণ বেতন কাঠামোয় প্রবেশের সুযোগ পান। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদায় পরিবর্তন আসে।

অন্যদিকে সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির সুযোগ শূন্যপদ ও সাংগঠনিক কাঠামোর ওপর নির্ভরশীল। পদোন্নতি না হলে অনেক সদস্যকে একই পদে থেকে ১৯ থেকে ২০টি বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে বেতন বাড়াতে হয়।

অভিযোগ রয়েছে, এই ব্যবস্থার কারণে দীর্ঘদিন চাকরি করা সিনিয়র সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসাররা তুলনামূলক আর্থিক অসুবিধায় পড়েন।

ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা গেজেটেড মর্যাদা এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের বেতন কাঠামোর সঙ্গে বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের পূর্ণ সমন্বয় নেই বলেও দাবি রয়েছে।

দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন সুপারিশ

সংশ্লিষ্ট একজন সেনা কর্মকর্তার ব্যাখ্যা অনুযায়ী, সশস্ত্র বাহিনীর পদোন্নতি ও কমান্ড কাঠামো বেসামরিক প্রশাসনের মতো নয়। বাহিনীর শৃঙ্খলা ও সাংগঠনিক প্রয়োজন বিবেচনায় শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়।

তবে পদোন্নতির সুযোগ না পেলেও সদস্যদের বেতন যাতে স্থবির না হয়, সে জন্য বার্ষিক ইনক্রিমেন্টের একাধিক ধাপ রাখা হয়েছে।

এদিকে জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি অভিন্ন বিভাজন পদ্ধতির প্রস্তাব দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

পাশাপাশি সশস্ত্র বাহিনীর সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল চালুর সুপারিশ করা হয়েছে বলেও জানা গেছে। বিদ্যমান বেতন কাঠামোর অসংগতি এবং সদস্যদের দীর্ঘদিনের দাবিগুলো পর্যালোচনায় একটি সার্ভিস কমিশন গঠনের পরামর্শও দেওয়া হয়েছে।

ফলে নতুন নির্দেশনায় বেতন ও আর্থিক সুবিধা বাড়লেও পদোন্নতি এবং কাঠামোগত সমন্বয় নিয়ে চলমান আলোচনার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ