সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ
সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামোয় সাধারণ সৈনিকদের মূল বেতন বেড়েছে প্রায় ১৩৮ শতাংশ। আগের ৯ হাজার টাকার পরিবর্তে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে তিন বাহিনীর প্রধানদের মূল বেতন দ্বিগুণ করে ১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে। তবে বেতন বৃদ্ধির পাশাপাশি পদোন্নতি, গ্রেড ও কাঠামোগত বৈষম্য নিয়ে দীর্ঘদিনের কিছু দাবি এখনো অমীমাংসিত রয়েছে।জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আলোকে গত ১৫ নভেম্বর প্রকাশিত ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬’ বা জেএসআই ০১/২০২৬-এ বেতন, ভাতা ও অবসরকালীন সুবিধার নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৬ সালের নির্দেশাবলি অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হতো।নতুন নির্দেশনা অনুযায়ী, সৈনিকদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকায় উন্নীত হওয়ায় বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। একই পদে থেকে বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ অতিক্রম করে একজন সৈনিক সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন।অন্যদিকে বাহিনীপ্রধানদের মূল বেতন আগের ৮৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তাঁদের বেতন বেড়েছে ১০০ শতাংশ।কোন পদে কত মূল বেতননতুন বেতন কাঠামোয় বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রারম্ভিক মূল বেতনও পুনর্নির্ধারণ করা হয়েছে।পদমর্যাদা নতুন মূল বেতনসৈনিক ২১,৪০০ টাকাল্যান্স করপোরাল ২৩,৫০০ টাকাকরপোরাল ২৮,০০০ টাকাওয়ারেন্ট অফিসার ৪৪,০০০ টাকাসিনিয়র ওয়ারেন্ট অফিসার ৪৪,৫০০ টাকামাস্টার ওয়ারেন্ট অফিসার ৪৫,৫০০ টাকাঅনারারি লেফটেন্যান্ট ৭৬,৯৬০ টাকাঅনারারি ক্যাপ্টেন ৮৫,৭৫০ টাকাবাহিনীপ্রধান ১,৭২,০০০ টাকামাস্টার ওয়ারেন্ট অফিসারদের মূল বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ১০২ দশমিক ২২ শতাংশ।প্রথম ধাপে বেশি সুবিধা নিম্ন বেতন স্কেলেনতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্দিষ্ট উচ্চতর পদমর্যাদার সদস্যদের বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ কার্যকর করা হয়েছে। বিপরীতে সার্জেন্ট থেকে সৈনিকসহ সংশ্লিষ্ট নিম্ন বেতন স্কেলের সদস্যদের ক্ষেত্রে এই হার ৫০ শতাংশ।গেজেট অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উচ্চতর পর্যায়ের সদস্যরা বর্ধিত বেতনের ৭০ শতাংশ এবং নিম্ন পর্যায়ের সদস্যরা ৭৫ শতাংশ হারে বৃদ্ধি পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে নির্ধারিত নতুন মূল বেতন শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।পেনশন ও চিকিৎসাভাতায় পরিবর্তনচাকরিরত সদস্যদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের সুবিধাও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনায় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বয়স অনুযায়ী চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা রাখা হয়েছে।এ ছাড়া বিদ্যমান ভাতার হার বাড়ানোর পাশাপাশি চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁদের দাবি, এসব পরিবর্তনের ফলে সশস্ত্র বাহিনীর সদস্যদের আর্থিক সুবিধা বাড়বে।বেতন বাড়লেও বৈষম্যের অভিযোগ কেন?নতুন কাঠামো ঘোষণার পর কর্মকর্তা ও সৈনিকদের বেতনের ব্যবধান নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বেতনবৈষম্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।তাঁদের দাবি, সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির শতকরা হার বাহিনীপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় বেশি। এ ছাড়া আগের বেতন কাঠামোর ধারাবাহিকতা অনুসরণ করেই নতুন নির্দেশনা তৈরি করা হয়েছে।তবে বেতন বৃদ্ধির পরও সশস্ত্র বাহিনীর নিম্ন পদমর্যাদার সদস্যদের দীর্ঘদিনের কিছু কাঠামোগত অভিযোগ রয়ে গেছে।বেসামরিক প্রশাসনে ২০টি গ্রেডের মধ্যে পদোন্নতি বা উচ্চতর গ্রেড পাওয়ার মাধ্যমে কর্মচারীরা পরবর্তী গ্রেডের পূর্ণ বেতন কাঠামোয় প্রবেশের সুযোগ পান। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদায় পরিবর্তন আসে।অন্যদিকে সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির সুযোগ শূন্যপদ ও সাংগঠনিক কাঠামোর ওপর নির্ভরশীল। পদোন্নতি না হলে অনেক সদস্যকে একই পদে থেকে ১৯ থেকে ২০টি বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে বেতন বাড়াতে হয়।অভিযোগ রয়েছে, এই ব্যবস্থার কারণে দীর্ঘদিন চাকরি করা সিনিয়র সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসাররা তুলনামূলক আর্থিক অসুবিধায় পড়েন।ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা গেজেটেড মর্যাদা এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের বেতন কাঠামোর সঙ্গে বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের পূর্ণ সমন্বয় নেই বলেও দাবি রয়েছে।দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন সুপারিশসংশ্লিষ্ট একজন সেনা কর্মকর্তার ব্যাখ্যা অনুযায়ী, সশস্ত্র বাহিনীর পদোন্নতি ও কমান্ড কাঠামো বেসামরিক প্রশাসনের মতো নয়। বাহিনীর শৃঙ্খলা ও সাংগঠনিক প্রয়োজন বিবেচনায় শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়।তবে পদোন্নতির সুযোগ না পেলেও সদস্যদের বেতন যাতে স্থবির না হয়, সে জন্য বার্ষিক ইনক্রিমেন্টের একাধিক ধাপ রাখা হয়েছে।এদিকে জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি অভিন্ন বিভাজন পদ্ধতির প্রস্তাব দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে।পাশাপাশি সশস্ত্র বাহিনীর সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল চালুর সুপারিশ করা হয়েছে বলেও জানা গেছে। বিদ্যমান বেতন কাঠামোর অসংগতি এবং সদস্যদের দীর্ঘদিনের দাবিগুলো পর্যালোচনায় একটি সার্ভিস কমিশন গঠনের পরামর্শও দেওয়া হয়েছে।ফলে নতুন নির্দেশনায় বেতন ও আর্থিক সুবিধা বাড়লেও পদোন্নতি এবং কাঠামোগত সমন্বয় নিয়ে চলমান আলোচনার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।