ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাছের উৎপাদন ৫১ লাখ টন, রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

মাছের উৎপাদন ৫১ লাখ টন, রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশে প্রতিবছর প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হলেও রপ্তানি খাতে সেই সম্ভাবনার পুরোপুরি ব্যবহার হচ্ছে না বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্যপণ্যের অবস্থান শক্তিশালী করতে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মৎস্য ভবনে বিশ্ব মৎস্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মাছ গভীরভাবে জড়িয়ে আছে। বর্তমানে দেশের মাছ উৎপাদন অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও রয়েছে।

মৎস্য রপ্তানির অতীত অবস্থান তুলে ধরে তিনি জানান, একসময় তৈরি পোশাকশিল্পের পর মৎস্য খাতের রপ্তানি আয় উল্লেখযোগ্য ছিল। পর্যাপ্ত সম্ভাবনা থাকার পরও বর্তমানে কেন প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হচ্ছে না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

দেশের নদী ও জলাশয়ের পরিবেশ উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ নদী ও মোহনাগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

মৎস্যসম্পদের উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান সুলতান সালাউদ্দিন টুকু। গবেষক, বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে মৎস্য খাতের বিদ্যমান সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এতে মাছের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।

ট্যাগ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য খাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


মাছের উৎপাদন ৫১ লাখ টন, রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

দেশে প্রতিবছর প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হলেও রপ্তানি খাতে সেই সম্ভাবনার পুরোপুরি ব্যবহার হচ্ছে না বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্যপণ্যের অবস্থান শক্তিশালী করতে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মৎস্য ভবনে বিশ্ব মৎস্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মাছ গভীরভাবে জড়িয়ে আছে। বর্তমানে দেশের মাছ উৎপাদন অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও রয়েছে।

মৎস্য রপ্তানির অতীত অবস্থান তুলে ধরে তিনি জানান, একসময় তৈরি পোশাকশিল্পের পর মৎস্য খাতের রপ্তানি আয় উল্লেখযোগ্য ছিল। পর্যাপ্ত সম্ভাবনা থাকার পরও বর্তমানে কেন প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হচ্ছে না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

দেশের নদী ও জলাশয়ের পরিবেশ উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ নদী ও মোহনাগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

মৎস্যসম্পদের উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান সুলতান সালাউদ্দিন টুকু। গবেষক, বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে মৎস্য খাতের বিদ্যমান সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এতে মাছের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ