ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মায়ের গর্ভেই কি হাম আক্রান্ত হতে পারে শিশু?

ফলো করুন

হামকে সাধারণত শিশুদের সংক্রামক রোগ হিসেবে বিবেচনা করা হলেও গর্ভাবস্থায় মা এই ভাইরাসে আক্রান্ত হলে বিরল ক্ষেত্রে গর্ভের শিশুর শরীরেও সংক্রমণ ছড়াতে পারে, যা চিকিৎসাবিজ্ঞানে জন্মগত হাম বা কনজেনিটাল মিজলস নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে সম্প্রতি প্রকাশিত এক প্রাথমিক বিশ্লেষণে গর্ভবতী নারীদের হাম সংক্রমণের পাশাপাশি নবজাতকের শরীরেও এ রোগ শনাক্ত হওয়ার তথ্য সামনে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৬টি এলাকায় ১১২ জন অন্তঃসত্ত্বা নারীর হাম শনাক্ত হয়। তাঁদের মধ্যে ১৬ নবজাতকের পিসিআর পরীক্ষা করা হলে ১৩ জনের ফল পজিটিভ আসে এবং জন্মের ১০ দিনের মধ্যে তাঁদের হাম শনাক্ত হয়। গত ১৬ নভেম্বর ২০২৬ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এভিডেন্স-এ প্রকাশিত এক প্রাথমিক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।

চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় মা হাম ভাইরাসে আক্রান্ত হলে প্লাসেন্টা বা অমরার মাধ্যমে ভাইরাসটি গর্ভের শিশুর শরীরে পৌঁছাতে পারে, যা জন্মের পর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে হয়ে থাকা নিওনেটাল মিজলস থেকে আলাদা। যুক্তরাষ্ট্রের ওই বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ১১২ অন্তঃসত্ত্বা নারীর মধ্যে ১১০ জনেরই আগে এমএমআর টিকা নেওয়ার তথ্য ছিল না বা ইতিহাস জানা যায়নি—অর্থাৎ প্রায় ৯৮ শতাংশ ক্ষেত্রেই টিকার সুরক্ষা নিশ্চিত ছিল না। তাঁদের মধ্যে ২৬ জনকে প্রসবজনিত কারণ ছাড়া হাসপাতালে ভর্তি হতে হয়, ১১ জনের নিউমোনিয়া দেখা দেয় এবং একজনকে আইসিইউতে নিতে হয়। এ ছাড়া ফুসকুড়ি দেখা দেওয়ার ১৪ দিনের মধ্যে গর্ভধারণের পরিণতির তথ্য পাওয়া ২১টি ঘটনার মধ্যে দুটি গর্ভপাত ঘটে এবং ১৯টি জীবিত জন্মের মধ্যে আটটি শিশু নির্ধারিত সময়ের আগে জন্ম নেয়।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ঐশ্বর্য আর জানান, গর্ভাবস্থায় হাম সংক্রমণে মায়ের নিউমোনিয়াসহ গর্ভপাত, মৃত সন্তান প্রসব, সময়ের আগে প্রসব ও কম ওজনের শিশু জন্মের ঝুঁকি থাকে। আর জন্মের পর আক্রান্ত নবজাতকের জ্বর, ফুসকুড়ি, জন্ডিস, নিউমোনিয়া ও গুরুতর ক্ষেত্রে স্নায়বিক জটিলতা তৈরি হতে পারে।

চিকিৎসক ডা. সাবিনে কাপাসি জানান, এমএমআর টিকায় জীবিত কিন্তু দুর্বল করা ভাইরাস থাকায় গর্ভাবস্থায় এটি নেওয়ার পরামর্শ দেওয়া হয় না; তাই সন্তান নেওয়ার পরিকল্পনার আগেই টিকা সম্পন্ন করা উচিত এবং টিকা নেওয়ার পর সাধারণত ২৮ দিন গর্ভধারণ এড়িয়ে চলতে হয়। এ ছাড়া গর্ভাবস্থায় কোনো নারী হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে নিজে থেকে টিকা না নিয়ে বা সরাসরি হাসপাতালে না গিয়ে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে ইমিউনোগ্লোবুলিন (আইজি) দিয়ে সাময়িক সুরক্ষা দেওয়া যায়।

ট্যাগ : হাম মায়ের গর্ভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


মায়ের গর্ভেই কি হাম আক্রান্ত হতে পারে শিশু?

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

হামকে সাধারণত শিশুদের সংক্রামক রোগ হিসেবে বিবেচনা করা হলেও গর্ভাবস্থায় মা এই ভাইরাসে আক্রান্ত হলে বিরল ক্ষেত্রে গর্ভের শিশুর শরীরেও সংক্রমণ ছড়াতে পারে, যা চিকিৎসাবিজ্ঞানে জন্মগত হাম বা কনজেনিটাল মিজলস নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে সম্প্রতি প্রকাশিত এক প্রাথমিক বিশ্লেষণে গর্ভবতী নারীদের হাম সংক্রমণের পাশাপাশি নবজাতকের শরীরেও এ রোগ শনাক্ত হওয়ার তথ্য সামনে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৬টি এলাকায় ১১২ জন অন্তঃসত্ত্বা নারীর হাম শনাক্ত হয়। তাঁদের মধ্যে ১৬ নবজাতকের পিসিআর পরীক্ষা করা হলে ১৩ জনের ফল পজিটিভ আসে এবং জন্মের ১০ দিনের মধ্যে তাঁদের হাম শনাক্ত হয়। গত ১৬ নভেম্বর ২০২৬ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এভিডেন্স-এ প্রকাশিত এক প্রাথমিক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।

চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় মা হাম ভাইরাসে আক্রান্ত হলে প্লাসেন্টা বা অমরার মাধ্যমে ভাইরাসটি গর্ভের শিশুর শরীরে পৌঁছাতে পারে, যা জন্মের পর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে হয়ে থাকা নিওনেটাল মিজলস থেকে আলাদা। যুক্তরাষ্ট্রের ওই বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ১১২ অন্তঃসত্ত্বা নারীর মধ্যে ১১০ জনেরই আগে এমএমআর টিকা নেওয়ার তথ্য ছিল না বা ইতিহাস জানা যায়নি—অর্থাৎ প্রায় ৯৮ শতাংশ ক্ষেত্রেই টিকার সুরক্ষা নিশ্চিত ছিল না। তাঁদের মধ্যে ২৬ জনকে প্রসবজনিত কারণ ছাড়া হাসপাতালে ভর্তি হতে হয়, ১১ জনের নিউমোনিয়া দেখা দেয় এবং একজনকে আইসিইউতে নিতে হয়। এ ছাড়া ফুসকুড়ি দেখা দেওয়ার ১৪ দিনের মধ্যে গর্ভধারণের পরিণতির তথ্য পাওয়া ২১টি ঘটনার মধ্যে দুটি গর্ভপাত ঘটে এবং ১৯টি জীবিত জন্মের মধ্যে আটটি শিশু নির্ধারিত সময়ের আগে জন্ম নেয়।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ঐশ্বর্য আর জানান, গর্ভাবস্থায় হাম সংক্রমণে মায়ের নিউমোনিয়াসহ গর্ভপাত, মৃত সন্তান প্রসব, সময়ের আগে প্রসব ও কম ওজনের শিশু জন্মের ঝুঁকি থাকে। আর জন্মের পর আক্রান্ত নবজাতকের জ্বর, ফুসকুড়ি, জন্ডিস, নিউমোনিয়া ও গুরুতর ক্ষেত্রে স্নায়বিক জটিলতা তৈরি হতে পারে।

চিকিৎসক ডা. সাবিনে কাপাসি জানান, এমএমআর টিকায় জীবিত কিন্তু দুর্বল করা ভাইরাস থাকায় গর্ভাবস্থায় এটি নেওয়ার পরামর্শ দেওয়া হয় না; তাই সন্তান নেওয়ার পরিকল্পনার আগেই টিকা সম্পন্ন করা উচিত এবং টিকা নেওয়ার পর সাধারণত ২৮ দিন গর্ভধারণ এড়িয়ে চলতে হয়। এ ছাড়া গর্ভাবস্থায় কোনো নারী হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে নিজে থেকে টিকা না নিয়ে বা সরাসরি হাসপাতালে না গিয়ে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে ইমিউনোগ্লোবুলিন (আইজি) দিয়ে সাময়িক সুরক্ষা দেওয়া যায়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ