রাজধানীর লালবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা হাওলাদার মানিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাত ৮টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লালবাগ থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ৮টার দিকে লালবাগ থানাধীন ঢাকেশ্বরী রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মানিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাওলাদার মানিক বাগেরহাট জেলার রামপাল থানার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।














মন্তব্যসমূহ