ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কড়াইল বস্তিতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন চার হাজারের বেশি মানুষ

কড়াইল বস্তিতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন চার হাজারের বেশি মানুষ
ছবি: সংগৃহীত
ফলো করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে আয়োজিত বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন চার হাজারের বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ। শনিবার (২১ নভেম্বর) সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ এবং বিভিন্ন মেডিক্যাল ও ডেন্টাল কলেজের চিকিৎসকদের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বিভিন্ন বিভাগের দেড় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক, দন্ত, চর্ম ও যৌনরোগ, নাক-কান-গলা, চক্ষু এবং হৃদরোগসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

বাংলাদেশ শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব। ক্যাম্পে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং বিনামূল্যে চিকিৎসা গ্রহণের বিষয়টি চিকিৎসক ও আয়োজকদের মানবিক উদ্যোগের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন।

তারেক রহমানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান, সে প্রত্যাশাও জানান।

কর্মসূচিতে উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ডা. এম এ কামাল, ডা. তুষান, ডা. ইকবাল, ডা. তোহিদুল ইসলাম জন, ডা. মো. হারুন অর রশিদ রাকিব, ডা. মো. আশরাফুল আলম খান, ডা. এম এ আজহারুল ইসলাম, ডা. জাফর ইকবাল জামালি, ডা. মোহাম্মদ শফিউল্লাহ, ডা. এস এম নওরোজ, ডা. মাহবুব আরেফীন রেজানুর, ডা. মো. জাভেদ হোসেন, ডা. মোহাম্মদ বেলাল হোসেন নাজিম, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, ডা. মাসুম বিল্লাহ, ডা. ফরিদ উদ্দিন, ডা. মাহবুবুর রহমান সজিব, ডা. কে এম শরফুদ্দীন আশিক, ডা. আজিজুল হক, ডা. নাজমুল হাসান র‍্যবেল, ডা. সজিব রায়হান, ডা. শাহরিয়ার কবির হাসান পল্লব, ডা. আতিকুর রহমান, ডা. মোহাম্মদ মশিউর রহমান সরকার, ডা. মোহাম্মদ কামরুল ইসলাম সজীব, ডা. গোলাম সারওয়ার, ডা. আসাদ উল্লাহ, ডা. মাহবুবুর রহমান, ডা. এস এম ইকরাম, ডা. কামরুল হাসান রিয়াদ, ডা. সাজ্জাদ হোসেন, ডা. রিয়াজ মাহমুদ তমাল, ডা. মঞ্জুরুল আলম, ডা. নয়ন ও ডা. মাহমুদুল হক রাজু। এ ছাড়া অন্য চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজক চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতারা জানান, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজধানী

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


কড়াইল বস্তিতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন চার হাজারের বেশি মানুষ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে আয়োজিত বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন চার হাজারের বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ। শনিবার (২১ নভেম্বর) সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ এবং বিভিন্ন মেডিক্যাল ও ডেন্টাল কলেজের চিকিৎসকদের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বিভিন্ন বিভাগের দেড় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক, দন্ত, চর্ম ও যৌনরোগ, নাক-কান-গলা, চক্ষু এবং হৃদরোগসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

বাংলাদেশ শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব। ক্যাম্পে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং বিনামূল্যে চিকিৎসা গ্রহণের বিষয়টি চিকিৎসক ও আয়োজকদের মানবিক উদ্যোগের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন।

তারেক রহমানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান, সে প্রত্যাশাও জানান।

কর্মসূচিতে উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ডা. এম এ কামাল, ডা. তুষান, ডা. ইকবাল, ডা. তোহিদুল ইসলাম জন, ডা. মো. হারুন অর রশিদ রাকিব, ডা. মো. আশরাফুল আলম খান, ডা. এম এ আজহারুল ইসলাম, ডা. জাফর ইকবাল জামালি, ডা. মোহাম্মদ শফিউল্লাহ, ডা. এস এম নওরোজ, ডা. মাহবুব আরেফীন রেজানুর, ডা. মো. জাভেদ হোসেন, ডা. মোহাম্মদ বেলাল হোসেন নাজিম, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, ডা. মাসুম বিল্লাহ, ডা. ফরিদ উদ্দিন, ডা. মাহবুবুর রহমান সজিব, ডা. কে এম শরফুদ্দীন আশিক, ডা. আজিজুল হক, ডা. নাজমুল হাসান র‍্যবেল, ডা. সজিব রায়হান, ডা. শাহরিয়ার কবির হাসান পল্লব, ডা. আতিকুর রহমান, ডা. মোহাম্মদ মশিউর রহমান সরকার, ডা. মোহাম্মদ কামরুল ইসলাম সজীব, ডা. গোলাম সারওয়ার, ডা. আসাদ উল্লাহ, ডা. মাহবুবুর রহমান, ডা. এস এম ইকরাম, ডা. কামরুল হাসান রিয়াদ, ডা. সাজ্জাদ হোসেন, ডা. রিয়াজ মাহমুদ তমাল, ডা. মঞ্জুরুল আলম, ডা. নয়ন ও ডা. মাহমুদুল হক রাজু। এ ছাড়া অন্য চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজক চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতারা জানান, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ