ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনের পক্ষে নাফতালি বেনেট

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনের পক্ষে নাফতালি বেনেট
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে ঐক্য সরকার গঠনের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। তিনি জানিয়েছেন, গাদি আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সরকার গঠন করবে না তাঁর দল।

গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) দেওয়া এক বিবৃতিতে বেনেট এসব কথা বলেন। গত বুধবার নেতানিয়াহুর সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠকের পর আইজেনকোটের নেতৃত্বাধীন জোট থেকে তাঁর সরে আসার যে জল্পনা তৈরি হয়েছিল, এই বিবৃতির মাধ্যমে তা নাকচ করলেন তিনি। বেনেট স্পষ্ট করেছেন, অংশীদারদের নিয়ে আইজেনকোটের নেতৃত্বে জাতীয় পুনর্গঠনের সরকার প্রতিষ্ঠার পাশাপাশি নেতানিয়াহু যাতে পরবর্তী প্রধানমন্ত্রী না হন, সেটিও নিশ্চিত করতে চান তিনি।

এদিকে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন আইজেনকোট। আজ রোববার থেকে দুই দলের মধ্যে ধারাবাহিক আলোচনা শুরুর কথা রয়েছে। আইজেনকোটের দল ইয়ারাশ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্তৃত ঐক্য সরকার গঠনের আন্তরিক প্রচেষ্টা থেকেই লিকুদকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে আলোচনায় বসার আগে লিকুদ পার্টি বেশ কিছু শর্ত ও চারটি মূলনীতি প্রস্তাব করেছে। শর্তগুলোর মধ্যে রয়েছে—নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক বয়কট বন্ধ করা এবং আরব সংখ্যাগরিষ্ঠ রা'আম ও জয়েন্ট লিস্ট পার্টিকে জোটের বাইরে রাখা। এ ছাড়া প্রস্তাবিত চার মূলনীতি হলো—ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, গাজা-লেবানন-সিরিয়ায় নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়টি কট্টরপন্থি নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারণ। তবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে তাঁর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ না দেওয়ার অবস্থানে অনড় রয়েছেন আইজেনকোট।

অন্যদিকে বিরোধী জোটের নেতাদের মধ্যেও সরকার গঠন নিয়ে মতপার্থক্য দেখা গেছে। ইসরাইল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান কট্টরপন্থি ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে, অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকারের পক্ষে থাকলেও কট্টরপন্থিদের সঙ্গে জোটে বাধা দেবেন না বলে জানিয়েছেন। বর্তমানে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে সামরিক সেবা থেকে অব্যাহতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চালাচ্ছেন আইজেনকোট।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আইজেনকোট ও তাঁর মিত্ররা পেয়েছেন ৪৮টি আসন এবং কট্টরপন্থি ইহুদি দলগুলোর হাতে রয়েছে ১৩টি আসন। এসব দলের সমর্থন পেলে আইজেনকোটের পক্ষে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হতে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনের পক্ষে নাফতালি বেনেট

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে ঐক্য সরকার গঠনের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। তিনি জানিয়েছেন, গাদি আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সরকার গঠন করবে না তাঁর দল।

গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) দেওয়া এক বিবৃতিতে বেনেট এসব কথা বলেন। গত বুধবার নেতানিয়াহুর সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠকের পর আইজেনকোটের নেতৃত্বাধীন জোট থেকে তাঁর সরে আসার যে জল্পনা তৈরি হয়েছিল, এই বিবৃতির মাধ্যমে তা নাকচ করলেন তিনি। বেনেট স্পষ্ট করেছেন, অংশীদারদের নিয়ে আইজেনকোটের নেতৃত্বে জাতীয় পুনর্গঠনের সরকার প্রতিষ্ঠার পাশাপাশি নেতানিয়াহু যাতে পরবর্তী প্রধানমন্ত্রী না হন, সেটিও নিশ্চিত করতে চান তিনি।

এদিকে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন আইজেনকোট। আজ রোববার থেকে দুই দলের মধ্যে ধারাবাহিক আলোচনা শুরুর কথা রয়েছে। আইজেনকোটের দল ইয়ারাশ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্তৃত ঐক্য সরকার গঠনের আন্তরিক প্রচেষ্টা থেকেই লিকুদকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে আলোচনায় বসার আগে লিকুদ পার্টি বেশ কিছু শর্ত ও চারটি মূলনীতি প্রস্তাব করেছে। শর্তগুলোর মধ্যে রয়েছে—নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক বয়কট বন্ধ করা এবং আরব সংখ্যাগরিষ্ঠ রা'আম ও জয়েন্ট লিস্ট পার্টিকে জোটের বাইরে রাখা। এ ছাড়া প্রস্তাবিত চার মূলনীতি হলো—ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, গাজা-লেবানন-সিরিয়ায় নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়টি কট্টরপন্থি নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারণ। তবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে তাঁর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ না দেওয়ার অবস্থানে অনড় রয়েছেন আইজেনকোট।

অন্যদিকে বিরোধী জোটের নেতাদের মধ্যেও সরকার গঠন নিয়ে মতপার্থক্য দেখা গেছে। ইসরাইল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান কট্টরপন্থি ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে, অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকারের পক্ষে থাকলেও কট্টরপন্থিদের সঙ্গে জোটে বাধা দেবেন না বলে জানিয়েছেন। বর্তমানে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে সামরিক সেবা থেকে অব্যাহতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চালাচ্ছেন আইজেনকোট।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আইজেনকোট ও তাঁর মিত্ররা পেয়েছেন ৪৮টি আসন এবং কট্টরপন্থি ইহুদি দলগুলোর হাতে রয়েছে ১৩টি আসন। এসব দলের সমর্থন পেলে আইজেনকোটের পক্ষে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হতে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ