ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা

প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহত অপরজন ২০ বছর বয়সী এক প্যারামেডিক। এ ঘটনায় উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৬০ জন।

গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাতে মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে এ হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

শহরের মেয়র ওলেক্সান্ডার ভিলকুল জানান, প্রথমে একটি রেস্তোরাঁর গাড়ি পার্কিং এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরপর সেখানে উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের লক্ষ্য করে জেটচালিত ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং কিছুক্ষণ পর একই স্থানে তৃতীয় দফায় ড্রোন হামলা চালায় রাশিয়া। শহরের কেন্দ্রস্থলে জনপ্রিয় একটি রেস্তোরাঁর কাছে হামলার সময় সেখানে শিশু দিবস পালিত হচ্ছিল।

আহতদের মধ্যে ২৮ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাঁদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও আছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম রুদানা নিহত সাত বছর বয়সী শিশুটির নাম তিখন বলে জানিয়েছে। ব্যবসায়িক কাজে শহরটিতে আসা শিশুটির মা ওলেনা আক্ষেপ করে বলেন, বিপজ্জনক হওয়ায় তাঁরা সেখানে থাকতেন না, কিন্তু বিপদ তাঁদের সেখানেও খুঁজে পেয়েছে। হামলায় ওলেনার অন্য দুই ছেলেও আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, শুক্রবার রাতের হামলায় শহরের সাধারণ বেসামরিক এলাকা আক্রান্ত হয়েছে এবং সেখানে কখনো কোনো সামরিক স্থাপনা ছিল না। এ ছাড়া খারকিভ, দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, রিভনে, চেরনিহিভ, মিকোলাইভ ও জাপোরিঝঝিয়া অঞ্চলের শহর-গ্রাম এবং সুমি অঞ্চলের একটি রেলস্টেশনেও হামলা চালিয়েছে রাশিয়া।

এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। বৃহস্পতিবার চীনের শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। বৈঠকে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করলেও সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি পুতিনকে ‘হত্যাকারী’ আখ্যা দেন। গতকাল শনিবার তিন নেতার বৈঠককে পুতিনের জন্য ‘খুবই ব্যর্থ’ মন্তব্য করে জেলেনস্কি বলেন, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের আদলে বিশ্বব্যবস্থা সাজানোর রুশ চেষ্টা সফল হয়নি এবং চীন নিজেদের ওই পরিকল্পনায় জড়াতে দেয়নি।

অন্যদিকে বার্লিনে ইউক্রেনের মিত্র দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে ইউরোপীয় নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অংশ নেন। বৈঠক শেষে মিত্ররা এক যৌথ বিবৃতিতে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানালেও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস মন্তব্য করেন যে, রাশিয়ার সর্বোচ্চ দাবি বাস্তবসম্মত নয়।

ট্যাগ : প্রেসিডেন্ট জেলেনস্কি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহত অপরজন ২০ বছর বয়সী এক প্যারামেডিক। এ ঘটনায় উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৬০ জন।

গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাতে মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে এ হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

শহরের মেয়র ওলেক্সান্ডার ভিলকুল জানান, প্রথমে একটি রেস্তোরাঁর গাড়ি পার্কিং এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরপর সেখানে উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের লক্ষ্য করে জেটচালিত ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং কিছুক্ষণ পর একই স্থানে তৃতীয় দফায় ড্রোন হামলা চালায় রাশিয়া। শহরের কেন্দ্রস্থলে জনপ্রিয় একটি রেস্তোরাঁর কাছে হামলার সময় সেখানে শিশু দিবস পালিত হচ্ছিল।

আহতদের মধ্যে ২৮ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাঁদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও আছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম রুদানা নিহত সাত বছর বয়সী শিশুটির নাম তিখন বলে জানিয়েছে। ব্যবসায়িক কাজে শহরটিতে আসা শিশুটির মা ওলেনা আক্ষেপ করে বলেন, বিপজ্জনক হওয়ায় তাঁরা সেখানে থাকতেন না, কিন্তু বিপদ তাঁদের সেখানেও খুঁজে পেয়েছে। হামলায় ওলেনার অন্য দুই ছেলেও আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, শুক্রবার রাতের হামলায় শহরের সাধারণ বেসামরিক এলাকা আক্রান্ত হয়েছে এবং সেখানে কখনো কোনো সামরিক স্থাপনা ছিল না। এ ছাড়া খারকিভ, দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, রিভনে, চেরনিহিভ, মিকোলাইভ ও জাপোরিঝঝিয়া অঞ্চলের শহর-গ্রাম এবং সুমি অঞ্চলের একটি রেলস্টেশনেও হামলা চালিয়েছে রাশিয়া।

এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। বৃহস্পতিবার চীনের শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। বৈঠকে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করলেও সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি পুতিনকে ‘হত্যাকারী’ আখ্যা দেন। গতকাল শনিবার তিন নেতার বৈঠককে পুতিনের জন্য ‘খুবই ব্যর্থ’ মন্তব্য করে জেলেনস্কি বলেন, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের আদলে বিশ্বব্যবস্থা সাজানোর রুশ চেষ্টা সফল হয়নি এবং চীন নিজেদের ওই পরিকল্পনায় জড়াতে দেয়নি।

অন্যদিকে বার্লিনে ইউক্রেনের মিত্র দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে ইউরোপীয় নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অংশ নেন। বৈঠক শেষে মিত্ররা এক যৌথ বিবৃতিতে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানালেও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস মন্তব্য করেন যে, রাশিয়ার সর্বোচ্চ দাবি বাস্তবসম্মত নয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ