সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তাঁদের সংবর্ধনা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন তিনি।
এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।














মন্তব্যসমূহ