ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার মুখে তাওহীদ হৃদয়

আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার মুখে তাওহীদ হৃদয়
ছবি : সংগৃহীত
ফলো করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দারুণ শুরুর পরও হারের পাশাপাশি এবার আইসিসির শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পেসার ইবাদত হোসেনের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন ফর্মে থাকা ব্যাটার তাওহীদ হৃদয়। তাঁকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির প্রকাশিত এক বিবৃতিতে তাওহীদ হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি তাঁর নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তবে গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।

বিবৃতিতে জানানো হয়, জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল বলে দাবি করে আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয় এবং তাঁদের সঙ্গে আগ্রাসী ও অশোভন আচরণ করেন। এই আচরণের মাধ্যমে তিনি আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।

তাওহীদ হৃদয় অবশ্য নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, এর আগে একই টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পান পেসার ইবাদত হোসেন চৌধুরীও। ইনিংসের ১৭তম ওভারে ব্যাটার নিরাপদে ক্রিজে অবস্থান করা সত্ত্বেও তাঁর দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার অপরাধে (আচরণবিধির ২.৯ ধারা, লেভেল ওয়ান অপরাধ) ইবাদতকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

ট্যাগ : তাওহীদ হৃদয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার মুখে তাওহীদ হৃদয়

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দারুণ শুরুর পরও হারের পাশাপাশি এবার আইসিসির শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পেসার ইবাদত হোসেনের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন ফর্মে থাকা ব্যাটার তাওহীদ হৃদয়। তাঁকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির প্রকাশিত এক বিবৃতিতে তাওহীদ হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি তাঁর নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তবে গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।

বিবৃতিতে জানানো হয়, জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল বলে দাবি করে আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয় এবং তাঁদের সঙ্গে আগ্রাসী ও অশোভন আচরণ করেন। এই আচরণের মাধ্যমে তিনি আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।

তাওহীদ হৃদয় অবশ্য নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, এর আগে একই টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পান পেসার ইবাদত হোসেন চৌধুরীও। ইনিংসের ১৭তম ওভারে ব্যাটার নিরাপদে ক্রিজে অবস্থান করা সত্ত্বেও তাঁর দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার অপরাধে (আচরণবিধির ২.৯ ধারা, লেভেল ওয়ান অপরাধ) ইবাদতকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ