ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইসিজের রায়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আবেগ ও আশার ঢেউ

আইসিজের রায়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আবেগ ও আশার ঢেউ
ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) যুগান্তকারী রায় স্বস্তি, আবেগ ও মাতৃভূমিতে ফেরার নতুন আশার সঞ্চার করেছে। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করে আদালত রায় দেওয়ার পর শিবিরজুড়ে এই প্রতিক্রিয়া দেখা যায়।

ক্যাম্প ১ই-এর বাসিন্দা উম্মে রুমান বিকেল থেকেই মোবাইল ফোনে আইসিজের রায়ের জন্য অপেক্ষা করছিলেন। দুর্বল ইন্টারনেট সংযোগে সরাসরি সম্প্রচার বাধাগ্রস্ত হলেও পরে ফেসবুকে মিয়ানমারের গণহত্যার খবরের শিরোনাম দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। রুমান বলেন, ‘আমি আনন্দের অশ্রু নিয়ে উদযাপন করেছিলাম, কারণ প্রথমবারের মতো বিশ্ব আমাদের সাথে যা ঘটেছিল তা স্বীকার করে নিয়েছিল। আমার কাছে এটা শুধু একটি আইনি রায় নয়। এটা আমাদের দুর্ভোগের প্রমাণ।’

শিবিরজুড়ে রোহিঙ্গারা মোবাইল ফোন, ল্যাপটপ ও বড় পর্দায় রায়ের ঘোষণা অনুসরণ করেন। ১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান শিক্ষক ও বন্ধুদের সঙ্গে ল্যাপটপে ঘোষণা দেখছিলেন। রেহান জানান, অনেকেই কাঁদছিলেন ও প্রার্থনা করছিলেন, আর তাঁর প্রথম ভাবনা ছিল এই রায়ে হয়তো দেশে ফেরার পথ খুলবে। মাকে খবরটি জানালে তিনিও আনন্দে বলেন, তাঁরা জিতে গেছেন এবং মাতৃভূমিতে ফিরতে পারবেন। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের পক্ষ হিসেবে গাম্বিয়ার মামলা দায়েরের ভূমিকার কথাও আলোচনা করেন বয়স্ক শরণার্থীরা।

তবে এই উদযাপন চলেছে কঠিন বাস্তবতার মধ্য দিয়েই। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার শিবিরগুলোতে বৃষ্টিপাত হয়, যা ঘিঞ্জি আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর অস্বস্তি বাড়ায়। রোহিঙ্গা যুবক নুরুল আমিন বলেন, আদালত গণহত্যার স্বীকৃতি দেওয়ায় তিনি খুশি হলেও ২০১৭ সালের সহিংসতা ও ভিটেমাটি হারানোর বেদনাদায়ক স্মৃতি মনে পড়ে গেছে। রোহিঙ্গা অধিকারকর্মী রহিমুল্লাহও রায়কে স্বস্তি ও আশার মুহূর্ত বললেও জানান, এটি হারানো প্রিয়জনদের ফিরিয়ে আনতে বা বেদনা মুছে ফেলতে পারবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক ও রোহিঙ্গা সংকট গবেষক নাসির উদ্দিন বলেন, ভুক্তভোগীদের দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং বৈশ্বিক ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠায় এ রায় গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে, আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক আবাসিক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান আল জাজিরাকে বলেন, যেহেতু একটি আন্তর্জাতিক আদালত রোহিঙ্গাদের গণহত্যার শিকার বলে রায় দিয়েছেন, তাই প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনার গতিপ্রকৃতিতে এর প্রভাব পড়বে এবং যেকোনো প্রত্যাবাসন ব্যবস্থায় নিরাপদ ফেরার বিষয়ে ঢাকাকে মিয়ানমারের কাছ থেকে আরও জোরালো আশ্বাস চাইতে হবে।

শরণার্থীরা জানান, রায়ের ফলে তাঁরা নৃশংসতার জন্য দায়ীদের জবাবদিহিতা, নাগরিকত্ব ও অধিকার পুনরুদ্ধার এবং মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : রোহিঙ্গা আইসিজের

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


আইসিজের রায়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আবেগ ও আশার ঢেউ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) যুগান্তকারী রায় স্বস্তি, আবেগ ও মাতৃভূমিতে ফেরার নতুন আশার সঞ্চার করেছে। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করে আদালত রায় দেওয়ার পর শিবিরজুড়ে এই প্রতিক্রিয়া দেখা যায়।

ক্যাম্প ১ই-এর বাসিন্দা উম্মে রুমান বিকেল থেকেই মোবাইল ফোনে আইসিজের রায়ের জন্য অপেক্ষা করছিলেন। দুর্বল ইন্টারনেট সংযোগে সরাসরি সম্প্রচার বাধাগ্রস্ত হলেও পরে ফেসবুকে মিয়ানমারের গণহত্যার খবরের শিরোনাম দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। রুমান বলেন, ‘আমি আনন্দের অশ্রু নিয়ে উদযাপন করেছিলাম, কারণ প্রথমবারের মতো বিশ্ব আমাদের সাথে যা ঘটেছিল তা স্বীকার করে নিয়েছিল। আমার কাছে এটা শুধু একটি আইনি রায় নয়। এটা আমাদের দুর্ভোগের প্রমাণ।’

শিবিরজুড়ে রোহিঙ্গারা মোবাইল ফোন, ল্যাপটপ ও বড় পর্দায় রায়ের ঘোষণা অনুসরণ করেন। ১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান শিক্ষক ও বন্ধুদের সঙ্গে ল্যাপটপে ঘোষণা দেখছিলেন। রেহান জানান, অনেকেই কাঁদছিলেন ও প্রার্থনা করছিলেন, আর তাঁর প্রথম ভাবনা ছিল এই রায়ে হয়তো দেশে ফেরার পথ খুলবে। মাকে খবরটি জানালে তিনিও আনন্দে বলেন, তাঁরা জিতে গেছেন এবং মাতৃভূমিতে ফিরতে পারবেন। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের পক্ষ হিসেবে গাম্বিয়ার মামলা দায়েরের ভূমিকার কথাও আলোচনা করেন বয়স্ক শরণার্থীরা।

তবে এই উদযাপন চলেছে কঠিন বাস্তবতার মধ্য দিয়েই। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার শিবিরগুলোতে বৃষ্টিপাত হয়, যা ঘিঞ্জি আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর অস্বস্তি বাড়ায়। রোহিঙ্গা যুবক নুরুল আমিন বলেন, আদালত গণহত্যার স্বীকৃতি দেওয়ায় তিনি খুশি হলেও ২০১৭ সালের সহিংসতা ও ভিটেমাটি হারানোর বেদনাদায়ক স্মৃতি মনে পড়ে গেছে। রোহিঙ্গা অধিকারকর্মী রহিমুল্লাহও রায়কে স্বস্তি ও আশার মুহূর্ত বললেও জানান, এটি হারানো প্রিয়জনদের ফিরিয়ে আনতে বা বেদনা মুছে ফেলতে পারবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক ও রোহিঙ্গা সংকট গবেষক নাসির উদ্দিন বলেন, ভুক্তভোগীদের দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং বৈশ্বিক ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠায় এ রায় গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে, আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক আবাসিক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান আল জাজিরাকে বলেন, যেহেতু একটি আন্তর্জাতিক আদালত রোহিঙ্গাদের গণহত্যার শিকার বলে রায় দিয়েছেন, তাই প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনার গতিপ্রকৃতিতে এর প্রভাব পড়বে এবং যেকোনো প্রত্যাবাসন ব্যবস্থায় নিরাপদ ফেরার বিষয়ে ঢাকাকে মিয়ানমারের কাছ থেকে আরও জোরালো আশ্বাস চাইতে হবে।

শরণার্থীরা জানান, রায়ের ফলে তাঁরা নৃশংসতার জন্য দায়ীদের জবাবদিহিতা, নাগরিকত্ব ও অধিকার পুনরুদ্ধার এবং মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।

সূত্র: আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ