ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এলপিএলের সেরা একাদশে তাওহীদ হৃদয়, স্ট্রাইক রেটে সবাইকে ছাড়িয়ে

শেষ হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। ফাইনালে জাফনা কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গল গ্যালান্টস। শিরোপা জিততে না পারলেও জাফনা কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়।এলপিএলের শেষ দিকে জাফনা কিংসে যোগ দিয়ে মোট পাঁচটি ম্যাচ খেলেছেন হৃদয়। অল্প কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েও ব্যাট হাতে দারুণ কার্যকর ছিলেন তিনি। পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহ ১৫১ রান। তাঁর ব্যাটিং গড় ৭৫.৫০ এবং স্ট্রাইক রেট ১৯৮.৬৮।টুর্নামেন্টে হৃদয়ের পাঁচ ইনিংস ছিল অপরাজিত ৩৫, অপরাজিত ৩১, ২১, অপরাজিত ৫৪ এবং ১০ রান। প্লে-অফে গল গ্যালান্টসের বিপক্ষে ৫৪ রানে অপরাজিত থেকে জাফনার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।[BANGVIEWS-POST:3420]লিগ পর্বে কলম্বো ক্যাপসের বিপক্ষেও ব্যাট হাতে ঝড় তোলেন হৃদয়। মাত্র ৮ বলে ৩১ রান করেন তিনি। ওই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৮৭.৫০।তবে ফাইনালে প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি হৃদয়। জাফনা কিংসের হয়ে তাঁর ব্যাট থেকে আসে ১০ রান। শেষ পর্যন্ত গল গ্যালান্টসের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হয় জাফনা কিংস।এলপিএলের টুর্নামেন্ট সেরা একাদশে থাকা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিকও হৃদয়। তাঁর ১৯৮.৬৮ স্ট্রাইক রেট অন্য সব ব্যাটারকে ছাড়িয়ে গেছে।টুর্নামেন্ট সেরা একাদশে চ্যাম্পিয়ন গল গ্যালান্টসের তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন—স্যাম হার্পার, চারিথ আসালাঙ্কা ও ইশান মালিঙ্গা।রানার্সআপ জাফনা কিংস থেকে হৃদয়ের পাশাপাশি সেরা একাদশে আছেন লিজাড উইলিয়ামস ও দুনিথ ভেল্লালাগে। ক্যান্ডি রয়্যালসের হয়ে জায়গা পেয়েছেন লাহিরু উদারা ও নুয়ান থুশারা।এ ছাড়া কলম্বো ক্যাপসের কামিন্দু মেন্ডিস ও ওয়ানুজা সহনও এলপিএলের টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পেয়েছেন।

এলপিএলের সেরা একাদশে তাওহীদ হৃদয়, স্ট্রাইক রেটে সবাইকে ছাড়িয়ে