ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিয়ানমারের গণহত্যা রায়ে চরম দুশ্চিন্তায় নেতানিয়াহু

মিয়ানমারের গণহত্যা রায়ে চরম দুশ্চিন্তায় নেতানিয়াহু
ছবি : সংগৃহীত
ফলো করুন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের সেনাবাহিনীকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে বিশ্বের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে ঐতিহাসিক রায় দিয়েছেন, তা ইসরাইলের আইন ও সামরিক মহলে গভীর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। একটি দেশের মামলার রায় সরাসরি অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য না হলেও মিয়ানমারের এই মামলায় যে নতুন আইনি নজির তৈরি হয়েছে, তা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলি অভিযানের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ১৯১ পৃষ্ঠার এই ঐতিহাসিক রায় পড়ে শোনানো হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, গণহত্যা প্রমাণ করতে হলে দেখাতে হয় যে সহিংসতা পরিচালনাকারীরা একটি জনগোষ্ঠীকে ‘পুরোপুরি বা আংশিকভাবে’ ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল। এতদিন আন্তর্জাতিক আইনজীবীদের ধারণা ছিল, সরাসরি লিখিত কোনো প্রমাণ ছাড়া এই উদ্দেশ্য প্রমাণ করা প্রায় অসম্ভব। কিন্তু আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে আদালত ৯-৬ ভোটে রায় দেন যে, সরাসরি লিখিত প্রমাণ না থাকলেও নানা ধরনের ‘পরিস্থিতিগত প্রমাণ’ দিয়েই গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা সম্ভব।

রোহিঙ্গা অভিযানে ১ দশমিক ২ শতাংশ মানুষ নিহত এবং ৭ লাখের বেশি মানুষ ঘরছাড়া হন। মিয়ানমারের সেনাবাহিনী একে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে দাবি করলেও আদালত তা নাকচ করে দেন। বরং দীর্ঘদিনের অধিকার কেড়ে নেওয়া, বিদ্বেষমূলক বক্তব্য, গণহত্যা, ধর্ষণ, শিশুদের নিশানা করা এবং গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো বিবেচনায় নিয়ে আদালত একে গণহত্যা বলে রায় দেন।

বিশ্লেষকদের মতে, এই রায় ইসরাইলের জন্য একটি বড় সতর্কবার্তা। কারণ এই রায়ে তৃতীয় পক্ষ হিসেবে গাম্বিয়ার মামলা করার অধিকার এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রমাণ হিসেবে গৃহীত হয়েছে। গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাও তৃতীয় পক্ষ হিসেবেই মামলা দায়ের করেছে। বিশেষজ্ঞদের অভিমত, আক্রান্ত জনগোষ্ঠীর একাংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও পাল্টা আক্রমণ গণহত্যা হিসেবে গণ্য হতে পারে—আদালতের এই পর্যবেক্ষণ গাজা মামলায় ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের পথকে বেশ দুর্বল করে দিয়েছে।

আইসিজের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। তবে এই রায়কে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আদালতগুলোর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, ইসরাইলের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট—কারও জন্যই এই রায় স্বস্তিদায়ক নয়। এদিকে, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা এই ঐতিহাসিক রায়ে উল্লাস প্রকাশ করেছেন। তবে আইন বিশেষজ্ঞদের মতে, ইসরাইল ও গাজা মামলার চূড়ান্ত রায় আসতে এখনো এক দশক বা তারও বেশি সময় লাগতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ 

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু মিয়ানমার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


মিয়ানমারের গণহত্যা রায়ে চরম দুশ্চিন্তায় নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের সেনাবাহিনীকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে বিশ্বের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে ঐতিহাসিক রায় দিয়েছেন, তা ইসরাইলের আইন ও সামরিক মহলে গভীর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। একটি দেশের মামলার রায় সরাসরি অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য না হলেও মিয়ানমারের এই মামলায় যে নতুন আইনি নজির তৈরি হয়েছে, তা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলি অভিযানের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ১৯১ পৃষ্ঠার এই ঐতিহাসিক রায় পড়ে শোনানো হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, গণহত্যা প্রমাণ করতে হলে দেখাতে হয় যে সহিংসতা পরিচালনাকারীরা একটি জনগোষ্ঠীকে ‘পুরোপুরি বা আংশিকভাবে’ ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল। এতদিন আন্তর্জাতিক আইনজীবীদের ধারণা ছিল, সরাসরি লিখিত কোনো প্রমাণ ছাড়া এই উদ্দেশ্য প্রমাণ করা প্রায় অসম্ভব। কিন্তু আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে আদালত ৯-৬ ভোটে রায় দেন যে, সরাসরি লিখিত প্রমাণ না থাকলেও নানা ধরনের ‘পরিস্থিতিগত প্রমাণ’ দিয়েই গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা সম্ভব।

রোহিঙ্গা অভিযানে ১ দশমিক ২ শতাংশ মানুষ নিহত এবং ৭ লাখের বেশি মানুষ ঘরছাড়া হন। মিয়ানমারের সেনাবাহিনী একে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে দাবি করলেও আদালত তা নাকচ করে দেন। বরং দীর্ঘদিনের অধিকার কেড়ে নেওয়া, বিদ্বেষমূলক বক্তব্য, গণহত্যা, ধর্ষণ, শিশুদের নিশানা করা এবং গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো বিবেচনায় নিয়ে আদালত একে গণহত্যা বলে রায় দেন।

বিশ্লেষকদের মতে, এই রায় ইসরাইলের জন্য একটি বড় সতর্কবার্তা। কারণ এই রায়ে তৃতীয় পক্ষ হিসেবে গাম্বিয়ার মামলা করার অধিকার এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রমাণ হিসেবে গৃহীত হয়েছে। গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাও তৃতীয় পক্ষ হিসেবেই মামলা দায়ের করেছে। বিশেষজ্ঞদের অভিমত, আক্রান্ত জনগোষ্ঠীর একাংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও পাল্টা আক্রমণ গণহত্যা হিসেবে গণ্য হতে পারে—আদালতের এই পর্যবেক্ষণ গাজা মামলায় ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের পথকে বেশ দুর্বল করে দিয়েছে।

আইসিজের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। তবে এই রায়কে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আদালতগুলোর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, ইসরাইলের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট—কারও জন্যই এই রায় স্বস্তিদায়ক নয়। এদিকে, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা এই ঐতিহাসিক রায়ে উল্লাস প্রকাশ করেছেন। তবে আইন বিশেষজ্ঞদের মতে, ইসরাইল ও গাজা মামলার চূড়ান্ত রায় আসতে এখনো এক দশক বা তারও বেশি সময় লাগতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ