ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সোমবার (১৬ নভেম্বর) ৪০টি কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ। একই দিন বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় একদল শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের নির্দেশে তারা সড়ক থেকে সরে যান।বিকেল ৩টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় জড়ো হন শ্রমিকরা। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।খবর পেয়ে পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। কিছু সময় অবস্থানের পর শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে সেখান থেকে চলে যান।এদিকে শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সাভার ও আশুলিয়ার মোট ৪০টি কারখানা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রাখা হয়। আরও ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি চারটি কারখানায় ছিল সাধারণ ছুটি।আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুরের খাবারের বিরতির পর একটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অবস্থান করতে থাকেন।পরে পরিস্থিতি বিবেচনায় ওই কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।এ ছাড়া আরও দুটি কারখানার শ্রমিক কাজ বন্ধ রেখে অবস্থান করছিলেন বলে জানান পুলিশ সুপার।তবে শিল্পাঞ্চলের অন্যান্য চালু কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন বলে জানিয়েছে পুলিশ।এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আরও জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়কে অবস্থান নিয়েছিলেন। পরে তারা সেখান থেকে চলে যান।

সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ