ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া নয়, সরকারের কার্যকর পদক্ষেপ চান আশরাফ মাহদি

ছবি: সংগৃহীত
ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়ে নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে কেবল একটি ‘ফেসবুক সরকার’ হিসেবে দেখতে চায় না।

সোমবার (১৬ নভেম্বর) ‘আওয়ামী সন্ত্রাস, আওয়ামী পনা ও ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লব-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। মিনহালের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আশরাফ মাহদি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটলেও সরকার অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পর ব্যবস্থা নিচ্ছে।

সরকারের এমন ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। জনগণ বিএনপিকে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় সরকার হিসেবে দেখতে চায় না।

আলোচনায় আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা ও পুনর্মিলনের প্রসঙ্গও তোলেন তিনি।

আশরাফ মাহদির মতে, আওয়ামী লীগের অতীত শাসনামলে রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর বিচার নিশ্চিত করার আগে দলটির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় যাওয়া উচিত নয়।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি পুরোনো বক্তব্য স্মরণ করেন।

আশরাফ মাহদি বলেন, খালেদা জিয়া একসময় বলেছিলেন, ‘গোপালগঞ্জ আর থাকবে না’। প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত সেই বক্তব্যকে ওসিয়তনামা হিসেবে গ্রহণ করা।

এ সময় ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুরুজ জামানকে হত্যার অভিযোগের কথাও তুলে ধরেন তিনি।

আশরাফ মাহদির ভাষ্য অনুযায়ী, বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে সাত বছর বয়সী মেয়ের সামনে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো প্রমাণ করে আওয়ামী লীগ অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয়।

সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসানের প্রসঙ্গেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আশরাফ মাহদি। তার অভিযোগ, গ্রেপ্তারের পরও জিয়াউল আহসানের চলাফেরা নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল। পরে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেয়।

ভারতের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে আশরাফ মাহদি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

তার অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক মনোবল ধরে রাখার উদ্দেশ্যে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, ভারতের কিছু সংবাদমাধ্যমে আওয়ামী লীগের সহিংসতার অভিযোগকে গণতান্ত্রিক আন্দোলন কিংবা পুলিশের সঙ্গে সংঘর্ষ হিসেবে তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে দলটিকে আবারও গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোয় ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

আশরাফ মাহদির মতে, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এ অবস্থায় দলটির বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার এবং সহিংসতা প্রতিরোধে সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন।

মিনহালের সম্পাদক ইউসুফ আম্মারের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠক ও রাজনীতিক সামান্তা শারমিন এবং ডেল এইচ খান।

ট্যাগ : বিএনপি আওয়ামী লীগ আশরাফ মাহদি আযহারী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া নয়, সরকারের কার্যকর পদক্ষেপ চান আশরাফ মাহদি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়ে নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে কেবল একটি ‘ফেসবুক সরকার’ হিসেবে দেখতে চায় না।

সোমবার (১৬ নভেম্বর) ‘আওয়ামী সন্ত্রাস, আওয়ামী পনা ও ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লব-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। মিনহালের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আশরাফ মাহদি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটলেও সরকার অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পর ব্যবস্থা নিচ্ছে।

সরকারের এমন ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। জনগণ বিএনপিকে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় সরকার হিসেবে দেখতে চায় না।

আলোচনায় আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা ও পুনর্মিলনের প্রসঙ্গও তোলেন তিনি।

আশরাফ মাহদির মতে, আওয়ামী লীগের অতীত শাসনামলে রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর বিচার নিশ্চিত করার আগে দলটির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় যাওয়া উচিত নয়।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি পুরোনো বক্তব্য স্মরণ করেন।

আশরাফ মাহদি বলেন, খালেদা জিয়া একসময় বলেছিলেন, ‘গোপালগঞ্জ আর থাকবে না’। প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত সেই বক্তব্যকে ওসিয়তনামা হিসেবে গ্রহণ করা।

এ সময় ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুরুজ জামানকে হত্যার অভিযোগের কথাও তুলে ধরেন তিনি।

আশরাফ মাহদির ভাষ্য অনুযায়ী, বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে সাত বছর বয়সী মেয়ের সামনে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো প্রমাণ করে আওয়ামী লীগ অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয়।

সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসানের প্রসঙ্গেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আশরাফ মাহদি। তার অভিযোগ, গ্রেপ্তারের পরও জিয়াউল আহসানের চলাফেরা নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল। পরে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেয়।

ভারতের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে আশরাফ মাহদি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

তার অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক মনোবল ধরে রাখার উদ্দেশ্যে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, ভারতের কিছু সংবাদমাধ্যমে আওয়ামী লীগের সহিংসতার অভিযোগকে গণতান্ত্রিক আন্দোলন কিংবা পুলিশের সঙ্গে সংঘর্ষ হিসেবে তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে দলটিকে আবারও গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোয় ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

আশরাফ মাহদির মতে, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এ অবস্থায় দলটির বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার এবং সহিংসতা প্রতিরোধে সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন।

মিনহালের সম্পাদক ইউসুফ আম্মারের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠক ও রাজনীতিক সামান্তা শারমিন এবং ডেল এইচ খান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ