ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
ফলো করুন

আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার বন্ধ ও সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের উদ্যোগের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হবে।

বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো সফরের আলোচনায় গুরুত্ব পাবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের অন্যতম কর্মসূচি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন। এর পাশাপাশি জেলার শিল্প খাতের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশেষভাবে গুরুত্ব পাবে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দুটি শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেড।

দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনার মুখে থাকা প্রতিষ্ঠান দুটির অর্থনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

প্রতিষ্ঠান দুটিকে ঘিরে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে এসব শিল্পপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে কার্যকর উদ্যোগ আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি জানান, নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী কুষ্টিয়া যাচ্ছেন।

কুতুব উদ্দিন আহমেদের মতে, সফরে মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসের পুনরুজ্জীবন, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে জেলার উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন অগ্রগতির সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার বন্ধ ও সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের উদ্যোগের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হবে।

বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো সফরের আলোচনায় গুরুত্ব পাবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের অন্যতম কর্মসূচি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন। এর পাশাপাশি জেলার শিল্প খাতের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশেষভাবে গুরুত্ব পাবে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দুটি শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেড।

দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনার মুখে থাকা প্রতিষ্ঠান দুটির অর্থনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

প্রতিষ্ঠান দুটিকে ঘিরে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে এসব শিল্পপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে কার্যকর উদ্যোগ আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি জানান, নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী কুষ্টিয়া যাচ্ছেন।

কুতুব উদ্দিন আহমেদের মতে, সফরে মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসের পুনরুজ্জীবন, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে জেলার উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন অগ্রগতির সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ