ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাচারের অর্থ ফেরাতে ৫ থেকে ১০ বছর লাগতে পারে: টাস্কফোর্স

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের ঘটনা বিশ্বে বিরল বলে মন্তব্য করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। তাঁর মতে, ব্যাংক খাত থেকে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যেও থাকতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।

ফরহানুল গনি চৌধুরী জানান, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা একটি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া। এ জন্য পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর সময় প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ কোন দেশে রয়েছে, কার নিয়ন্ত্রণে আছে এবং কীভাবে স্থানান্তর করা হয়েছে, সেসব তথ্য শনাক্ত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে, সম্পদগুলো অবৈধভাবে অর্জিত বা স্থানান্তরিত হয়েছে।

এ কারণে পাচারের অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে সামনে রেখে দেওয়ানি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে টাস্কফোর্স।

ফরহানুল গনি চৌধুরী জানান, প্রথম ধাপে ছয়টি ঘটনা বাছাই করা হয়েছিল। এর মধ্যে তিনটির কার্যক্রম অনেকটা এগিয়েছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা নির্বাচন করা হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর শুরুতে ফৌজদারি প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালিত হয়। পরে গত বছর ব্যাংকগুলোকে যুক্ত করে দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

প্রথম ধাপে বড় অঙ্কের খেলাপি ঋণসংক্রান্ত ঘটনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত দুটি ঘটনায় ঋণ, জামানত ও ব্যক্তিগত গ্যারান্টির নথিপত্র বিদেশে আইনি পদক্ষেপ নেওয়ার উপযোগী বলে মত দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।

দ্বিতীয় ধাপে ঘটনা বাছাইয়ের ক্ষেত্রে ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা কি না, অর্থ বিদেশে পাচারের বিষয়ে ব্যাংকের কাছে তথ্য রয়েছে কি না এবং সংশ্লিষ্ট মালিক বিদেশে চলে গেছেন কি না, সেসব বিষয় বিবেচনা করা হয়েছে।

এ পর্যায়ে ব্যাংক ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে গোপনীয়তা চুক্তি হওয়ার পর প্রয়োজনীয় ঋণের নথি সরবরাহ করা হবে। এরপর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যাচাই করবে, আইনি ব্যবস্থা নেওয়ার যথেষ্ট ভিত্তি এবং মামলার অর্থায়ন পাওয়ার সুযোগ রয়েছে কি না।

বিদেশে পাচার হওয়া সম্পদ শনাক্ত, জব্দ এবং আদালতে মামলা পরিচালনায় কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে বলে জানিয়েছেন টাস্কফোর্সের উপদেষ্টা।

এই ব্যয় মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলা পরিচালনার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ব্যবস্থায় সংশ্লিষ্ট ব্যাংককে শুরুতে অর্থ ব্যয় করতে হবে না। আইনি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধার হলে উদ্ধার করা অর্থের একটি অংশ পাবেন অর্থায়নকারী প্রতিষ্ঠান।

শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারের জন্য এ ধরনের চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ফরহানুল গনি চৌধুরী জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে আইনি নথি তৈরির কাজ চলছে।

সংবাদ সম্মেলনে বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দের অগ্রগতি নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দের তথ্য জানিয়েছিলেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে ফরহানুল গনি চৌধুরী বলেন, এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের ভেতরে জব্দ করা হয়েছে।

বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে। এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। তবে সংশ্লিষ্ট দেশগুলোতে সেই আদেশ এখনো কার্যকর হয়নি।

তিনি জানান, পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে বিদেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ করা সম্ভব হয়েছে। তবে এসব সম্পদের আর্থিক পরিমাণ প্রকাশ করা হয়নি।

সাময়িক জব্দাদেশ বহাল রাখতে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের কাছে অতিরিক্ত তথ্য চেয়েছে।

উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের প্রসঙ্গ তুলে ধরেন ফরহানুল গনি চৌধুরী। তিনি জানান, ব্রিটিশ কর্তৃপক্ষ এ সম্পদ জব্দের তথ্য প্রকাশ করেছে এবং বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে বাংলাদেশ থেকে তথ্য পাঠাতে দেরি হওয়ার কারণে সাময়িকভাবে জব্দ করা অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তবে ৩০ দিন পর সংশ্লিষ্ট দেশ থেকে অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। সেই অর্থ শনাক্তের চেষ্টা এখনো চলছে।

অর্থের পরিমাণ কিংবা কোন দেশ থেকে কোথায় স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ফরহানুল গনি চৌধুরী আরও বলেন, বিদেশে আইনি সহায়তা চাওয়ার ক্ষেত্রে একেক দেশের নিয়ম ও তথ্যের চাহিদা আলাদা। ফলে দেশভেদে প্রয়োজনীয় নথি প্রস্তুত করতে হয়। পাশাপাশি কূটনৈতিক প্রক্রিয়ায় অনুরোধ পাঠাতে দেশের ভেতরে যে সময় ব্যয় হয়, তা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার কারণও ব্যাখ্যা করেন তিনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, তদন্ত ও সম্পদ উদ্ধারের প্রতিটি পদক্ষেপ প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগাম সতর্ক হয়ে সম্পদ সরিয়ে নেওয়া কিংবা নতুন কৌশল গ্রহণের সুযোগ পেতে পারেন।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক অর্থ পাচার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পাচারের অর্থ ফেরাতে ৫ থেকে ১০ বছর লাগতে পারে: টাস্কফোর্স

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের ঘটনা বিশ্বে বিরল বলে মন্তব্য করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। তাঁর মতে, ব্যাংক খাত থেকে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যেও থাকতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।

ফরহানুল গনি চৌধুরী জানান, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা একটি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া। এ জন্য পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর সময় প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ কোন দেশে রয়েছে, কার নিয়ন্ত্রণে আছে এবং কীভাবে স্থানান্তর করা হয়েছে, সেসব তথ্য শনাক্ত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে, সম্পদগুলো অবৈধভাবে অর্জিত বা স্থানান্তরিত হয়েছে।

এ কারণে পাচারের অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে সামনে রেখে দেওয়ানি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে টাস্কফোর্স।

ফরহানুল গনি চৌধুরী জানান, প্রথম ধাপে ছয়টি ঘটনা বাছাই করা হয়েছিল। এর মধ্যে তিনটির কার্যক্রম অনেকটা এগিয়েছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা নির্বাচন করা হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর শুরুতে ফৌজদারি প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালিত হয়। পরে গত বছর ব্যাংকগুলোকে যুক্ত করে দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

প্রথম ধাপে বড় অঙ্কের খেলাপি ঋণসংক্রান্ত ঘটনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত দুটি ঘটনায় ঋণ, জামানত ও ব্যক্তিগত গ্যারান্টির নথিপত্র বিদেশে আইনি পদক্ষেপ নেওয়ার উপযোগী বলে মত দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।

দ্বিতীয় ধাপে ঘটনা বাছাইয়ের ক্ষেত্রে ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা কি না, অর্থ বিদেশে পাচারের বিষয়ে ব্যাংকের কাছে তথ্য রয়েছে কি না এবং সংশ্লিষ্ট মালিক বিদেশে চলে গেছেন কি না, সেসব বিষয় বিবেচনা করা হয়েছে।

এ পর্যায়ে ব্যাংক ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে গোপনীয়তা চুক্তি হওয়ার পর প্রয়োজনীয় ঋণের নথি সরবরাহ করা হবে। এরপর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যাচাই করবে, আইনি ব্যবস্থা নেওয়ার যথেষ্ট ভিত্তি এবং মামলার অর্থায়ন পাওয়ার সুযোগ রয়েছে কি না।

বিদেশে পাচার হওয়া সম্পদ শনাক্ত, জব্দ এবং আদালতে মামলা পরিচালনায় কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে বলে জানিয়েছেন টাস্কফোর্সের উপদেষ্টা।

এই ব্যয় মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলা পরিচালনার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ব্যবস্থায় সংশ্লিষ্ট ব্যাংককে শুরুতে অর্থ ব্যয় করতে হবে না। আইনি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধার হলে উদ্ধার করা অর্থের একটি অংশ পাবেন অর্থায়নকারী প্রতিষ্ঠান।

শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারের জন্য এ ধরনের চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ফরহানুল গনি চৌধুরী জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে আইনি নথি তৈরির কাজ চলছে।

সংবাদ সম্মেলনে বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দের অগ্রগতি নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দের তথ্য জানিয়েছিলেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে ফরহানুল গনি চৌধুরী বলেন, এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের ভেতরে জব্দ করা হয়েছে।

বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে। এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। তবে সংশ্লিষ্ট দেশগুলোতে সেই আদেশ এখনো কার্যকর হয়নি।

তিনি জানান, পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে বিদেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ করা সম্ভব হয়েছে। তবে এসব সম্পদের আর্থিক পরিমাণ প্রকাশ করা হয়নি।

সাময়িক জব্দাদেশ বহাল রাখতে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের কাছে অতিরিক্ত তথ্য চেয়েছে।

উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের প্রসঙ্গ তুলে ধরেন ফরহানুল গনি চৌধুরী। তিনি জানান, ব্রিটিশ কর্তৃপক্ষ এ সম্পদ জব্দের তথ্য প্রকাশ করেছে এবং বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে বাংলাদেশ থেকে তথ্য পাঠাতে দেরি হওয়ার কারণে সাময়িকভাবে জব্দ করা অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তবে ৩০ দিন পর সংশ্লিষ্ট দেশ থেকে অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। সেই অর্থ শনাক্তের চেষ্টা এখনো চলছে।

অর্থের পরিমাণ কিংবা কোন দেশ থেকে কোথায় স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ফরহানুল গনি চৌধুরী আরও বলেন, বিদেশে আইনি সহায়তা চাওয়ার ক্ষেত্রে একেক দেশের নিয়ম ও তথ্যের চাহিদা আলাদা। ফলে দেশভেদে প্রয়োজনীয় নথি প্রস্তুত করতে হয়। পাশাপাশি কূটনৈতিক প্রক্রিয়ায় অনুরোধ পাঠাতে দেশের ভেতরে যে সময় ব্যয় হয়, তা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার কারণও ব্যাখ্যা করেন তিনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, তদন্ত ও সম্পদ উদ্ধারের প্রতিটি পদক্ষেপ প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগাম সতর্ক হয়ে সম্পদ সরিয়ে নেওয়া কিংবা নতুন কৌশল গ্রহণের সুযোগ পেতে পারেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ