ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নদীভাঙন রোধে বাপাউবোর জন্য ১৪০০ কোটি টাকা বরাদ্দ: অর্থমন্ত্রী

নদীভাঙন রোধে বাপাউবোর জন্য ১৪০০ কোটি টাকা বরাদ্দ: অর্থমন্ত্রী
ফাইল ছবি
ফলো করুন

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কার্যক্রমের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অনুকূলে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই অর্থ থেকে ফরিদপুরসহ দেশের নদীভাঙন ও বন্যাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের পক্ষে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রশ্নে জানানো হয়, ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিস্তীর্ণ এলাকা প্রতিবছর পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। এতে চরাঞ্চলের অবকাঠামো ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতিতে চরাঞ্চলের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে কি না, তা জানতে চাওয়া হয়।

জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৭-২৮ অর্থবছরের বাজেটের জন্য ফরিদপুর জেলায় একটি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটির নাম ‘ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন পদ্মা নদীর ডানতীরে সবুল্লা শিকদার ডাঙ্গী, টিলার চর ও এমপি হাজীডাঙ্গী এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ’।

অর্থমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪০৫ কোটি ৯৮ লাখ টাকা।

গত ১১ আগস্ট আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় প্রকল্পটির জন্য প্রয়োজনীয় জনবলের বিষয়ে সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) আগামী ২০২৭-২৮ অর্থবছরের জন্য ১২০ কোটি ৭৫ লাখ টাকা ধরা রয়েছে।

তবে এই অর্থ এখনই চূড়ান্তভাবে বরাদ্দ দেওয়া হয়েছে, এমন তথ্য জানাননি অর্থমন্ত্রী।

নদীভাঙন মোকাবিলায় সরকারের চলমান ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি।

অর্থমন্ত্রী জানান, দেশের নদীতীরবর্তী কোনো এলাকায় ভাঙন বা বন্যার আশঙ্কা দেখা দিলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।

এ ধরনের জরুরি কার্যক্রম পরিচালনার জন্য চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন খাতে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

ট্যাগ : অর্থমন্ত্রী নদীভাঙন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


নদীভাঙন রোধে বাপাউবোর জন্য ১৪০০ কোটি টাকা বরাদ্দ: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কার্যক্রমের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অনুকূলে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই অর্থ থেকে ফরিদপুরসহ দেশের নদীভাঙন ও বন্যাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের পক্ষে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রশ্নে জানানো হয়, ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিস্তীর্ণ এলাকা প্রতিবছর পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। এতে চরাঞ্চলের অবকাঠামো ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতিতে চরাঞ্চলের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে কি না, তা জানতে চাওয়া হয়।

জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৭-২৮ অর্থবছরের বাজেটের জন্য ফরিদপুর জেলায় একটি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটির নাম ‘ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন পদ্মা নদীর ডানতীরে সবুল্লা শিকদার ডাঙ্গী, টিলার চর ও এমপি হাজীডাঙ্গী এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ’।

অর্থমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪০৫ কোটি ৯৮ লাখ টাকা।

গত ১১ আগস্ট আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় প্রকল্পটির জন্য প্রয়োজনীয় জনবলের বিষয়ে সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) আগামী ২০২৭-২৮ অর্থবছরের জন্য ১২০ কোটি ৭৫ লাখ টাকা ধরা রয়েছে।

তবে এই অর্থ এখনই চূড়ান্তভাবে বরাদ্দ দেওয়া হয়েছে, এমন তথ্য জানাননি অর্থমন্ত্রী।

নদীভাঙন মোকাবিলায় সরকারের চলমান ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি।

অর্থমন্ত্রী জানান, দেশের নদীতীরবর্তী কোনো এলাকায় ভাঙন বা বন্যার আশঙ্কা দেখা দিলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।

এ ধরনের জরুরি কার্যক্রম পরিচালনার জন্য চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন খাতে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ