ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তেহরানে স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত ছবি
ফলো করুন

তেহরানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আফগান সংবাদমাধ্যম এইট এএম মিডিয়া জানিয়েছে, শনিবার তেহরানে তাঁদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে বাংলাদেশ ও আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বড় সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এই সম্ভাবনাগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগানো প্রয়োজন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও আফগানিস্তানের সম্পর্ককে দীর্ঘস্থায়ী হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার প্রায় পাঁচ বছর পর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। কূটনৈতিক মহলে বৈঠকটিকে বাংলাদেশ-আফগান সম্পর্কের ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরানে অবস্থান করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের আমন্ত্রণে তিনি তেহরান সফরে যান বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তেহরানে শুরু হওয়া এই শোকানুষ্ঠান কয়েক দিন ধরে চলবে এবং পরে তাঁকে নিজ শহর মাশহাদে দাফন করা হবে।  

সূত্র: এইট এএম মিডিয়া

ট্যাগ : স্পিকার ইরান-ইসরায়েল সংঘাত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আফগানিস্তান আয়াতুল্লাহ আলী খামেনি তালেবান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তেহরানে স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

তেহরানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আফগান সংবাদমাধ্যম এইট এএম মিডিয়া জানিয়েছে, শনিবার তেহরানে তাঁদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে বাংলাদেশ ও আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বড় সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এই সম্ভাবনাগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগানো প্রয়োজন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও আফগানিস্তানের সম্পর্ককে দীর্ঘস্থায়ী হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার প্রায় পাঁচ বছর পর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। কূটনৈতিক মহলে বৈঠকটিকে বাংলাদেশ-আফগান সম্পর্কের ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরানে অবস্থান করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের আমন্ত্রণে তিনি তেহরান সফরে যান বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তেহরানে শুরু হওয়া এই শোকানুষ্ঠান কয়েক দিন ধরে চলবে এবং পরে তাঁকে নিজ শহর মাশহাদে দাফন করা হবে।  

সূত্র: এইট এএম মিডিয়া

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ