ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
ছবি : সংগৃহিত
ফলো করুন

গত কয়েক দশকে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বেড়েছে। ২০২৪ সালে রোগটির সংক্রমণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই বছর বিশ্বব্যাপী ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। প্রাণ হারান অন্তত ১২ হাজার মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিশ্বের ৯৭টি দেশ থেকে ৪০ লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে। এ সময়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর খবরও পাওয়া যায়। সংস্থাটি বলছে, ডেঙ্গু এখন আর শুধু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সীমাবদ্ধ নেই। ইউরোপ ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের মতো নতুন এলাকাতেও রোগটি ছড়িয়ে পড়ছে। ২০২৪ সালে ফ্রান্স, ইতালি ও স্পেনেও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত অধিকাংশ রোগীর লক্ষণ সাধারণত মৃদু থাকে। অনেকেই এক থেকে দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তবে কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক আকার নিতে পারে এবং জীবনঝুঁকি তৈরি করতে পারে।

ডেঙ্গুর সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশি ও হাড়ের সংযোগস্থলে ব্যথা, বমি বমি ভাব এবং শরীরে র‍্যাশ। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পরও অনেকের কয়েক সপ্তাহ পর্যন্ত দুর্বলতা থাকতে পারে।

তবে কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। এর মধ্যে রয়েছে তীব্র পেটে ব্যথা, অনবরত বমি, দ্রুত শ্বাস-প্রশ্বাস, মাড়ি বা নাক দিয়ে রক্ত পড়া, রক্তবমি, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, অতিরিক্ত তৃষ্ণা, তীব্র দুর্বলতা এবং ত্বক ফ্যাকাশে বা ঠান্ডা হয়ে যাওয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডেঙ্গুর নির্দিষ্ট কোনো ওষুধ নেই। আক্রান্ত ব্যক্তিকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং বেশি করে তরল খাবার পান করতে হবে। ব্যথা বা জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল সেবন করা যেতে পারে। তবে আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে।

ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা। এডিস মশা দিনের বেলায় বেশি সক্রিয় থাকে, তাই শুধু রাত নয়, দিনেও সতর্ক থাকতে হবে। শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা, দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার, জানালায় নেট লাগানো এবং মশা তাড়ানোর ব্যবস্থা নেওয়া জরুরি।

একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করতে ঘর, ছাদ, বারান্দা ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ফুলের টব, বালতি, টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে পানি জমে থাকলে তা দ্রুত ফেলে দিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে কিছু দেশে কিউডেঙ্গা নামে একটি টিকা অনুমোদিত হয়েছে। তবে এটি নির্দিষ্ট বয়সী ও উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুপারিশ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

ট্যাগ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গু জ্বর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

গত কয়েক দশকে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বেড়েছে। ২০২৪ সালে রোগটির সংক্রমণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই বছর বিশ্বব্যাপী ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। প্রাণ হারান অন্তত ১২ হাজার মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিশ্বের ৯৭টি দেশ থেকে ৪০ লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে। এ সময়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর খবরও পাওয়া যায়। সংস্থাটি বলছে, ডেঙ্গু এখন আর শুধু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সীমাবদ্ধ নেই। ইউরোপ ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের মতো নতুন এলাকাতেও রোগটি ছড়িয়ে পড়ছে। ২০২৪ সালে ফ্রান্স, ইতালি ও স্পেনেও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত অধিকাংশ রোগীর লক্ষণ সাধারণত মৃদু থাকে। অনেকেই এক থেকে দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তবে কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক আকার নিতে পারে এবং জীবনঝুঁকি তৈরি করতে পারে।

ডেঙ্গুর সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশি ও হাড়ের সংযোগস্থলে ব্যথা, বমি বমি ভাব এবং শরীরে র‍্যাশ। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পরও অনেকের কয়েক সপ্তাহ পর্যন্ত দুর্বলতা থাকতে পারে।

তবে কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। এর মধ্যে রয়েছে তীব্র পেটে ব্যথা, অনবরত বমি, দ্রুত শ্বাস-প্রশ্বাস, মাড়ি বা নাক দিয়ে রক্ত পড়া, রক্তবমি, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, অতিরিক্ত তৃষ্ণা, তীব্র দুর্বলতা এবং ত্বক ফ্যাকাশে বা ঠান্ডা হয়ে যাওয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডেঙ্গুর নির্দিষ্ট কোনো ওষুধ নেই। আক্রান্ত ব্যক্তিকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং বেশি করে তরল খাবার পান করতে হবে। ব্যথা বা জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল সেবন করা যেতে পারে। তবে আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে।

ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা। এডিস মশা দিনের বেলায় বেশি সক্রিয় থাকে, তাই শুধু রাত নয়, দিনেও সতর্ক থাকতে হবে। শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা, দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার, জানালায় নেট লাগানো এবং মশা তাড়ানোর ব্যবস্থা নেওয়া জরুরি।

একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করতে ঘর, ছাদ, বারান্দা ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ফুলের টব, বালতি, টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে পানি জমে থাকলে তা দ্রুত ফেলে দিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে কিছু দেশে কিউডেঙ্গা নামে একটি টিকা অনুমোদিত হয়েছে। তবে এটি নির্দিষ্ট বয়সী ও উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুপারিশ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ