ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করল ইরান

আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করল ইরান
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের সশস্ত্র বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে এবার আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান। বুধবার (১১ নভেম্বর ২০২৬) তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, আর্জেন্টিনার বর্তমান সরকার আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করে ইরানের সরকারি সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান স্তম্ভ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে চরম বৈরী পদক্ষেপ নিয়েছে। এর সরাসরি ও পারস্পরিক জবাবে ২০১৯ সালে ইরানের পার্লামেন্টে পাস হওয়া ‘আইআরজিসিকে আমেরিকার সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা সংক্রান্ত আইন’ অনুযায়ী আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ওই আইন অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশ আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার মার্কিন সিদ্ধান্তকে অনুসরণ বা সমর্থন করলে তাদের বিরুদ্ধেও তেহরান অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে যে, এই সিদ্ধান্তের ফলে উদ্ভূত সব ধরনের পরিণতির দায়ভার সম্পূর্ণভাবে আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে। উল্লেখ্য, এর আগে চলতি মাসের ১ তারিখেও একই আইনের আওতায় যুক্তরাজ্যের রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্সকে সন্ত্রাসী সংগঠন এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সকে ‘শত্রু গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছিল তেহরান।

চলতি বছরের ৩১ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রভাবে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর থেকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। সে সময় বুয়েনস এইরেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানীতে এএমআইএ (AMIA) ইহুদি কমিউনিটি সেন্টারে সংঘটিত ভয়াবহ বোমা হামলায় (যাতে ৮৫ জন নিহত হন) অভিযুক্ত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সরাসরি সমর্থন ও মদদ জোগায় আইআরজিসি।

তবে ইরান শুরু থেকেই ওই হামলার সম্পৃক্ততা অস্বীকার করে আর্জেন্টিনার সিদ্ধান্তকে একটি বড় ধরনের কৌশলগত ভুল এবং ইরানি জাতির প্রতি চরম অপমান হিসেবে অভিহিত করে আসছিল। তেহরানের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক চাপ ও উসকানিতে প্ররোচিত হয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন, তা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও তলানিতে নিয়ে গেল।

সূত্র: তাসনিম নিউজ

ট্যাগ : ইরান আর্জেন্টিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করল ইরান

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের সশস্ত্র বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে এবার আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান। বুধবার (১১ নভেম্বর ২০২৬) তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, আর্জেন্টিনার বর্তমান সরকার আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করে ইরানের সরকারি সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান স্তম্ভ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে চরম বৈরী পদক্ষেপ নিয়েছে। এর সরাসরি ও পারস্পরিক জবাবে ২০১৯ সালে ইরানের পার্লামেন্টে পাস হওয়া ‘আইআরজিসিকে আমেরিকার সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা সংক্রান্ত আইন’ অনুযায়ী আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ওই আইন অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশ আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার মার্কিন সিদ্ধান্তকে অনুসরণ বা সমর্থন করলে তাদের বিরুদ্ধেও তেহরান অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে যে, এই সিদ্ধান্তের ফলে উদ্ভূত সব ধরনের পরিণতির দায়ভার সম্পূর্ণভাবে আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে। উল্লেখ্য, এর আগে চলতি মাসের ১ তারিখেও একই আইনের আওতায় যুক্তরাজ্যের রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্সকে সন্ত্রাসী সংগঠন এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সকে ‘শত্রু গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছিল তেহরান।

চলতি বছরের ৩১ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রভাবে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর থেকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। সে সময় বুয়েনস এইরেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানীতে এএমআইএ (AMIA) ইহুদি কমিউনিটি সেন্টারে সংঘটিত ভয়াবহ বোমা হামলায় (যাতে ৮৫ জন নিহত হন) অভিযুক্ত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সরাসরি সমর্থন ও মদদ জোগায় আইআরজিসি।

তবে ইরান শুরু থেকেই ওই হামলার সম্পৃক্ততা অস্বীকার করে আর্জেন্টিনার সিদ্ধান্তকে একটি বড় ধরনের কৌশলগত ভুল এবং ইরানি জাতির প্রতি চরম অপমান হিসেবে অভিহিত করে আসছিল। তেহরানের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক চাপ ও উসকানিতে প্ররোচিত হয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন, তা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও তলানিতে নিয়ে গেল।

সূত্র: তাসনিম নিউজ


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ